আইপিএল ২০২০ : আরসিবি বনাম মুম্বই, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে? গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : আরসিবি বনাম মুম্বই, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে? গেম চেঞ্জার কারা?

আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে বিরাট কোহলি বনাম রোহিত শর্মার লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তার আগে আইপিএলে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। চিনে নেওয়া যাক দুই দলের গেম চেঞ্জারদের।

মুখোমুখি আরসিবি বনাম এমআই

মুখোমুখি আরসিবি বনাম এমআই

আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৬ বার জিতেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ৯ বার জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

২০১৯ আইপিএলের দুটি লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্য়াচ ৬ রানে জেতে মুম্বই। দ্বিতীয় ম্যাচও ৫ উইকেটে জেতে রোহিত শর্মা শিবির।

আজকের ম্যাচে এগিয়ে কে

আজকের ম্যাচে এগিয়ে কে

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল ২০২০-এর অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডরা যে ফর্মে রয়েছেন, তাতে তাঁরা বড়সড় বিস্ফোরণ ঘটাতে পারেন। অন্যদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত ম্যাচ হেরে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অধিনায়ক বিরাট ফর্মে না ফিরলে মুশকিলে পড়তে পার মাইক হেসন শিবির।

আরসিবি-র গেম চেঞ্জার কারা

আরসিবি-র গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চের মতো গেম চেঞ্জাররা।

বোলিং : যুজবেন্দ্র চাহাল, ডেল স্টেইন, নভদীপ সাইনি আরসিবি-র জার্সিতে আজকের ম্যাচে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।

মুম্বইয়ের গেম চেঞ্জার কারা

মুম্বইয়ের গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। দলের রয়েছেন কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়ার মতো গেম চেঞ্জিং ব্যাটসম্যানরা।

বোলিং : বোলিং বিভাগের প্রধান স্তম্ভ ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ। দলে রয়েছেন জেমস প্যাটনসনের মতো ফাস্ট বোলারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+