ক্রিস গেইলকে টপকে আইপিএলে নয়া নজির এবিডির
ক্রিস গেইলকে টপকে আইপিএলে নয়া নজির এবিডির
আইপিএল ২০২০তে শারজায় কেকেআরকে ৮২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে ৭ ম্যাচ খেলে এটি আরসিবির পঞ্চম জয়। ফলে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম অর্ধের শেষে প্রথম তিন স্থানে জায়গা করে নিতে পারল বিরাট-এবিডি'রা। অন্যদিকে নাইটদের বিরুদ্ধে ম্যাচ জিতে আরসিবিরে তারকা বিদেশি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলকে টপকে নতুন নজির গড়লেন।

কী নজির গড়লেন
ম্যাচ সেরার পুরস্কার জয়ে আইপিএলের ইতিহাসে নজির গড়লেন এবি ভিলিয়ার্স। সোমবার শারজায় কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ে এবি ডি ৩৩ বলে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠে ছাড়েন। ডিভিলিয়ার্সের ইনিংস ৫টি চারও ৬টি ছয় দিয়ে সাজানো ছিল।

এবি ডিভিলায়ার্সের কত তম আইপিএল ম্যাচ সেরার পুরস্কার
৭৩ রানের বিধ্বংসী এই ইনিংসে ভর করে আরসিবি জয়ের জন্য কেকেআরকে ১৯৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে কেকেআর ১১২ রানে ইনিংস শেষ করলে আরসিবি ৮২ রানে ম্যাচ জিতেছে। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা ডিভিলিয়ার্স। আইপিএলে এটি এবি ডির ২২ জম ম্যাচ সেরার পুরস্কার।

গেইলকে টপকে গেলেন ডিভিলিয়ার্স
আইপিএলে এতদিন ক্রিস গেইল ২১টি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। শারজায় নাইট বধের ম্যাচে এবিডি আইপিএলের ইতিহাসে ২২ তম ম্যাচ সেরার পুরস্কার জিতে গেইলকে পিছনে ফেললেন।

একনজরে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার কারা জিতেছেন
১) ২২বার ম্যাচ সেরার পুরস্কার জিতে তালিকায় শীর্ষে ডিভিলিয়ার্স
২) ২১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতে তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস গেইল
৩) ১৮ বার ম্যাচ সেরার পুরস্কার জিতে তিন নম্বরে রোহিত শর্মা
৪) ১৭ বার ম্যাচ সেরার পুরস্কার দিতে চারে ডেভিড ওয়ার্নার
৫) ১৭ বার ম্যাচ সেরার পুরস্কার জিতে পাঁচে মহেন্দ্র সিং ধোনি
৬) ১৬ বার ম্যাচ সেরার পুরস্কার জিতে যুগ্মভাবে পাঁচে শেন ওয়াটসন












Click it and Unblock the Notifications