কোহলির কিট ব্যাগে কী কী থাকে, ফ্যানেদের জন্যে রহস্য উন্মোচন বিরাটের

কোহলির কিট ব্যাগে কী কী থাকে, ফ্যানেদের জন্যে রহস্য উন্মোচন বিরাটের

আইপিএল ২০২০-র শুরুতে ফর্ম খুঁজে না পেলেও বর্তমান পুরনো মেজাজে ফিরছেন বিরাট কোহলি। এক ম্যাচ আগেই ৫২ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটে চেন্নাই ম্যাচে দুরন্ত জয় পায় আরসিবি। পরের ম্যাচে কোহলি-এবিডি জুটির সাফল্যে কেকেআরকে হারিয়ে দারুণ ছন্দে ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার শারজায় পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে, এবার ফ্যানেদের জন্যে, কিট ব্যাগে কী কী রাখেন সেই রহস্য উন্মোচন করেন।

কিটব্যাগের চেন খুলে সরঞ্জাম দেখালেন বিরাট

কিটব্যাগের চেন খুলে সরঞ্জাম দেখালেন বিরাট

আরসিবির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে কোহলি একে একে তাঁর কিট ব্যাটে কী কী রয়েছে জানিয়েছেন। যেখানে শুরুতে তাঁর কিট ব্যাগে এক জোড়া থাই প্যাড, এক্সট্রা টুপি, থাই গার্ড, এক জোড়া প্যাড রয়েছে বলে জানান। এরপর বিরাট ১০-১২ জোড়া গ্লাভস, বাড়তি এক জোড়া পুমা ওয়ান-এইট জুতো, রিস্ট ব্যান্ড, হেলমেট, এলবো স্লিভস, এক জোড়া ফিল্ডিং গ্লাভস, হেলমেটের জন্য সোয়েট ব্যান্ড, গ্রিপটেক ক্রিম, হেলমেট কভার ও ২টি প্র্যাকটিস ব্যাট থাকে বলে জানান।

কিট ব্যাগ নিয়ে কী বললেন কোহলি

কিট ব্যাগ নিয়ে কী বললেন কোহলি

সঙ্গে কোহলি বলেন, 'যেকোনও ক্রিকেটারের মতো আমার কাছেও কিট ব্যাগ গুছিয়ে রাখা দারুণ বিষয়। প্রতিবার যত্ন নিয়ে সিরিজের আগে কিট ব্যাগ গুছাই। যন্ত্র করে প্রতিটি ক্রিকেট কিট প্যাক করতে ভালো লাগে। নতুন ক্রিকেট কিটের গন্ধ আমার খুব প্রিয়।'

ব্যাগের ভিতরে কী রয়েছে

ব্যাগের ভিতরে কী রয়েছে

পরে বিরাট কিট ব্যাগের একেবারে পিছনের খুলে ব্যাট রাখার জায়গা দেখিয়েছেন। যেখানে বিরাট তাঁর নতুন প্যাড থেকে শুরু করে ব্যাটগুলিও দেখান। বিরাট বলেছেন, মরুশহরে এখন বিরাটের দুটি কিটব্যাগ রয়েছে। ফ্যানেদের তিনি যে ব্যাগটি দেখাচ্ছেন সেটায় এখন ২টি ব্যাট রয়েছে। অন্য কিট ব্যাগটিতে বিরাটের আরও ৮টি ব্যাট রয়েছে। আইপিএল অনেক বড় টুর্নামেন্ট সেই কারণেই এতগুলো ব্যাট নিয়ে আসা। সব মিলিয়ে বিরাটের সঙ্গে সব সময় ১০টি ব্যাট থাকে।

আইপিএল ২০২০তে বিরাটের পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে ৭ ম্যাচ খেলে বিরাট ২৫৬রান হাঁকিয়েছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোহলির ব্যাটে দুটি হাফ সেঞ্চুরি এসেছে। চেন্নাই ম্যাচে ৯০ রান ছাড়া রাজস্থানে ম্যাচে কোহলি ৭২ রানে অপরাজিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+