আইপিএল ২০২০তে কৃপণ বোলিং করে নজরে এই স্পিনার, দেখে নিন পরিসংখ্যান

আইপিএল ২০২০তে কৃপণ বোলিং করে নজরে এই স্পিনার, দেখে নিন পরিসংখ্যান

অধিনায়ক তাঁকে যখন যে দাঁয়িত্ব দিচ্ছেন বল হাতে সর্বদাই ফল দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। চলতি আইপিএল ২০২০তে কখনও পওয়ার প্লেতে , কখনও আবার মাঝে ওভারে দায়িত্বে পেয়ে কৃপণ বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন ২১ বছরের স্পিনার। আরসিবিতে তিনি এখন সেকেন্ড মোস্ট ইকোনমিকাল বোলার।

৭ ম্যাচের ১ টিতেও ২০ রানের বেশি খরচ নয়

৭ ম্যাচের ১ টিতেও ২০ রানের বেশি খরচ নয়

আইপিএলে এখন পর্যন্ত সুন্দর ৭ ম্যাচ খেলেছেন। আইপিএল ১৩তে তরুণ স্পিনারের রান খরচ যথাক্রমে ৭, ১৩, ১২,২০,২০,১৬,২০। ৭ ম্যাচ খেলে নামের পাশে ৫ উইকেট। কিন্তু একটি ম্যাচও সুন্দর ২০ রানের বেশি খরচ করেননি।

আইপিএল ২০২০-র কৃপণ বোলারদের তালিকায় কত নম্বরে সুন্দর

আইপিএল ২০২০-র কৃপণ বোলারদের তালিকায় কত নম্বরে সুন্দর

আইপিএ ২০২০-র কৃপণ বোলারদের তালিকায় সুন্দর দ্বিতীয় স্থানে রয়েছেন। এবছরের আইপিএলে সুন্দরের ইকোনমিকাল রেট ৪.৯০। কৃপণ বোলিং করার ক্ষেত্রে আফগান স্পিনার রশিদ খানের চেয়েও ১৩ তম আইপিএলে এগিয়ে রয়েছেন সুন্দর।

আইপিএল ১৩তে সবচেয়ে কৃপণ বোলিং কার

আইপিএল ১৩তে সবচেয়ে কৃপণ বোলিং কার

আইপিএল ২০২০তে আরসিবি জার্সিতে ২ ম্যাচ খেলেছেন ক্রিস মরিস। চোটের কারণে লিগের শুরু থেকে তাঁর খেলে ওঠা হয়নি। প্রত্যাবর্তনের পর ২ ম্যাচ খেলে ৪.৫০ বোলিং ইকোনমি নিয়ে মরিস এছরের কৃপণ বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন। ২ম্যাচ খেলে ৩৬ রান খরচে মরিস ৩৬ রান খরচে ৫ উইকেট নিয়েছেন।

গেইলের সামনে সুন্দর

গেইলের সামনে সুন্দর

মরুশহরের আইপিএলে এবছর বল হাতে কৃপণ বোলিংকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনারের সামনে বৃহস্পতিবার কঠিন চ্যালেঞ্জ। পাওয়ার প্লেতে গেইলের বিরুদ্ধে বল করতে হবে সুন্দরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+