বিরাট বনাম রাহুল দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে আরসিবি-পাঞ্জাব কে এগিয়ে কে পিছিয়ে

বিরাট বনাম রাহুল দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে আরসিবি-পাঞ্জাব কে এগিয়ে কে পিছিয়ে

বৃহস্পতিবার আইপিএল ২০২০ অভিযানে মেগা ম্যাচে মুখোমুখি পাঞ্জাব-আরসিবি। ১৩ তম আইপিএলে এবছর লোকেশ রাহুলের নেতৃত্বে কিংস ইলেভেন পাঞ্জাবের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রাহুল ৭ ম্যাচে ৩৮৭ রান হাঁকিয়ে কমলা টুপির মালিক হলেও তাঁর দল এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। অন্যদিকে আরসিবি কাল ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করার সামনে দাঁড়িয়ে।

মুখোমুখি লড়াইয়ে ফলাফল কী

মুখোমুখি লড়াইয়ে ফলাফল কী

আইপিএলে দুই দলের হেড টু হেড দারুণ। টুর্নামেন্টের ইতিহাসে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে আরসিবির ১২ বার ও কিংস ইলেভেন ১৩ বার ম্যাচ জিতেছে।

শেষ পাঁচ ম্যাচ ফলাফল

শেষ পাঁচ ম্যাচ ফলাফল

শেষ পাঁচ ম্যাচে আরসিবির দাপট অব্যাহত। দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচ ম্যাচে আরসিবি ৩-২ এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার কিংস ইলেভেন হয়ে গেইল ফিরছেন। তারপর দল ঘুরে দাঁড়িয়ে এই পরিসংখ্যানে বদল আনতে পারে কিনা, সেটাই দেখার।

শেষবার কবে আরসিবির বিরুদ্ধে মরসুমে দুটি ম্যাচ জিতেছে পাঞ্জাব

শেষবার কবে আরসিবির বিরুদ্ধে মরসুমে দুটি ম্যাচ জিতেছে পাঞ্জাব

শেষবার ২০১৭ আরসিবির বিরুদ্ধে মরসুমে দুটি ম্যাচ জিতেছিল পাঞ্জাব। সেবছর লিগের দুবারই পাঞ্জাব আরসিবিকে হারায়। এরপর ২০১৮ ও ২০১৯ সালে লিগে প্রতিটি ম্যাচেই আরসিবি জয় পেয়েছে।

২০২০ আইপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে জিতেছে

২০২০ আইপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে জিতেছে

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন ১টি মাত্র ম্যাচ জিতেছে। সেই জয় বিরাটর কোহলির আরসিবির বিরুদ্ধেই এসেছিল। ২০৬ রান হাঁকিয়ে সেই ম্যাচে আরসিবিকে ১০৯ রানে অলআউট করে পাঞ্জাব ৯৭ রানে ম্যাচ জিতেছিল।

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান

৭ ম্যাচে মাত্র ১টি জিতেছে লোকেশ রাহুলের দল। ২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব তাই অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে ৭ ম্যাচ শেষে বিরাট কোহলির দল ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+