বিরাট বনাম শামি, গেইল বনাম মরিস, কিংস বনাম আরসিবি ম্যাচ আকর্ষণের কেন্দ্রে কোন ৫ ডুয়েল

বিরাট বনাম শামি, গেইল বনাম মরিস, কিংস বনাম আরসিবি ম্যাচ আকর্ষণের কেন্দ্রে কোন ৫ ডুয়েল

আইপিএল ২০২০তে লক্ষ্মীবারের হাই ভোল্টেজ মহারণ। শারজায় মুখোমুখি আরসিবি-পাঞ্জাব। যে ম্যাচ দিয়ে মরুশহরে আইপিএল ১৩তে প্রত্যাবর্তন করেছেন ক্রিস গেইল। বৃহস্পতিবারের এই ম্যাচ ঘিরে তাই ক্রিকেট ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পাঞ্জাব-আরসিবি ম্যাচে আকর্ষণের কেন্দ্রে কোন পাঁচ ডুয়েল জেনে নেওয়া যাক।

ক্রিস গেইল বনাম ক্রিস মরিস

ক্রিস গেইল বনাম ক্রিস মরিস

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ক্রিস গেইল একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। করোনা পরবর্তী সময়েও আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন। একচল্লিশ বছরের গেইলের ব্যাটে ছন্দ খুঁজে শারজায় ঝড় তুলতে পারেন কিনা দেখার। অন্যদিকে আরসিবির হয়ে এই আইপিএলে ২টি ম্যাচ খেলে ৫টি উইকেট পেয়েছেন। স্লো-বলে বৈচিত্র্য রয়েছে তাই গেইল বনাম মরিস লড়াই জমবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রাহুল বনাম সুন্দর

রাহুল বনাম সুন্দর

ওপেনিংয়ে গেইলের সঙ্গে হবেন অধিনায়ক রাহুল। চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী ক্রিকেট খেলেছিলেন। ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থেকে দলকে ২০৬ রানে পৌঁছে দিয়েছিলেন রাহুল। এটাই আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়ের গড়া সর্বোচ্চ রান। পাওয়ার প্লেতে আরসিবির হয়ে সাম্প্রতিক সময় ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিংয় করছেন। আইপিএলে এবছর ৭ ম্যাচ খেলে একটি ম্যাচেও সুন্দর ২০ রানের বেশি খরচ করেননি। ফলে রাহুলের বিরুদ্ধে তাঁর বোলিং পরিকল্পনা কেমন হয় দেখার।

বিরাট বনাম শামি

বিরাট বনাম শামি

শুরুটা ভালো না হলেও ব্যাটে এখন বিধ্বংসী ফর্মে বিরাট। ১ ম্যাচ আগেই ৫২ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেছে আরসিবি। এবার বিরাট কোহলি বনাম মহম্মদে শামি লড়াই দেখার।

এবি ডিভিলিয়ার্স বনাম পাঞ্জাব

এবি ডিভিলিয়ার্স বনাম পাঞ্জাব

শেষ ম্যাচে শারজার মাঠেই কেকেআরের বিরুদ্ধে ৩৩ বলে ৭৩ হাঁকিয়েছেন এবি ডিভিলিয়ার্স। ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেনে এবিডি। ডিভিলিয়ার্স বিধ্বংসী হয়ে ওঠার আগে তাঁকে থামাতে না পারলে চাপে পড়বে কিংস ইলেভেন। তাই শামি-কোটরেল,অর্শদীপ বনাম এবি ডিভিলিয়ার্স লড়াই ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+