আইপিএল ২০২০: চাহালের স্পিন ভেল্কি, সাইনির গতিতে হারা ম্যাচ জিতে অভিযান শুরু বিরাটের আরসিবির
রান তাড়া করে নয়, নাটকীয় ম্যাচে রান বাঁচাতে নেমে সানরাইজার্সকে হারিয়ে জয় দিয়ে আইপিএল ২০২০'র যাত্রা শুরু করল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রান তাড়া করে নয়, নাটকীয় ম্যাচে রান বাঁচাতে নেমে সানরাইজার্সকে ১০ রানে হারিয়ে জয় দিয়ে আইপিএল ২০২০'র যাত্রা শুরু করল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

স্পিন ভেল্কিতে বাজিমাত আরসিবির। ১৬ তম ওভারে টানা দুই বলে বেয়ারস্টো ও বিজয় শংকর তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় লেগ স্পিনারের ভেল্কিতেই ম্যাচের রাশ নিজেদের দিকে করে নিয়েছিল আরসিবি।
শেষ পর্যন্ত সেটাই ম্যাচের সেরা টার্নিং মুহূর্ত। এরপর ১৮ তম ওভারে নভদীপ সাইনি ২ উইকেট তুলে নিয়ে জেরালো ধাক্কা দেন। ভুবনেশ্বর কুমার ও রশিদকে ১ বলের ব্যবধানে তুলে নিয়ে সানরাইজার্সের ৮ উইকেট ফেলে দিয়ে ওখানে ম্যাচের গতিপ্রকৃতি ঠিক করে দিয়েছিলেন নভদীপ।
শেষ পর্যন্ত সানরাইজার্সকে ১০ রানের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে আইপিএল ২০২০-তে অভিযান শুরু করল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়ার্নার ৬ রানে রান আউট হয়ে ফিরেছিলেন। যদিও জনি বেয়ারস্টো ও মনীশ পান্ডে একসময় ওয়ার্নারের অভাব বুঝতে দেননি। মনীশ ৩৪ রান করে হাফ সেঞ্চুরি পথে এগোছিলেন, ঠিক সময়ে স্পিন ভেল্কিতে মনীশকে বাউন্ডারি সীমানায় আগে সাইনির হাতে ক্যাচ করিয়ে চাহাল সাজঘরে ফেরান।
পরে বেয়ারস্টোকে বোল্ড করে ব্যাঙ্গালোরকে ম্যাচে ফেরান চাহাল। ৪৩ বলে ঝকঝকে ৬১ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। টপ অর্ডারে এই দুই ব্যাটসম্যানরা ছাড়া সানরাইজার্সের হয়ে বাকিরা কেউই রান পেলেন না।
বলে ৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে দলকে জেতানোয় ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের যুজবেন্দ্র চাহাল। আরসিবির হয়ে অভিষক ম্যাচে ৪২ বলে ৫৬ রান করে ম্যাচে অন্যতম সেরা পারফর্ম্যন্স কুড়ি বছরের দেবদূব পড়িক্কালের। ব্যাটে হাতে বিরাট বড় রান না পেলেও এ বি ডিভিলিরার্স ৫১ রান হাঁকিয়ে আরসিবিকে ১৬৩ রানে পৌঁছে দেন। এই রানের পুুঁজিতে ভর করেই ১০ রানে জিতে ১৩ তম আইপিএলে যাত্রা শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স। সব মিলিয়ে ব্যাটিং-বোলিংয়ে নজড়কাড়া পারফর্ম্যান্স ফ্যানেদের দারুণ জয় উপহার আরসিবির।












Click it and Unblock the Notifications