আইপিএল ২০২০: লিগের অর্ধেক রাস্তা পেরিয়ে পয়েন্ট টেবিলের কেথায় দাঁড়িয়ে কেকেআর
আইপিএল ২০২০: লিগের অর্ধেক রাস্তা পেরিয়ে পয়েন্ট টেবিলের কেথায় দাঁড়িয়ে কেকেআর
আইপিএল ২০২০তে দুটি হারা ম্যাচ জিতে ছন্দে ফিরলেও ভাগ্য ফেরাতে পারল না কেকেআর। টুর্নামেন্টে দুটি টানা ম্যাচ জয়ের পর সোমবার শারজায় আরও একটা হার কলকাতা নাইট রাইডার্সের। অতীতে আরসিবির বিরুদ্ধে দাপটের সঙ্গে আইপিএল ম্যাচ জিতলেও কাল বিরাটের দলের বিরুদ্ধে কোনও বিভাগেই দাগ কাটতে না পারায় হেরে বসল দীনেশ অ্যান্ড কোম্পানি।

হারের ব্যাবধান চিন্তা বাড়িয়ে দিল
শেষ দুই ম্যাচে থ্রিলার লড়াই জেতায় নাইট শিবিরে স্বস্তি ফিরলেও আরসিবি ম্যাচ নাইটদের জোর ধাক্কা দিয়ে গেল। চেন্নাই ম্যাচে ১০ রানের ব্যবধানে ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল কলকাতা। এই দুই জয় নাইট রাইডার্সকে আইপিএল পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকায় লড়়াইয়ে অনেকে এগিয়ে দিয়েছিল। বিশেষ করে নেট রান রেটের সুবিধে পেয়েছিল কেকেআর দল। কিন্তু সোমবার আরবিসির বিরুদ্ধে ৮২ রানের হার দীনেশদের জোর ধাক্কা দিয়ে গেল। এত বড় ব্যবধানে হারের কারণে রান রেটে ফের নেগেটিভে নেমে এল কেকেআর।

লিগের মাঝ পথে এসে কেকেআরের পয়েন্ট কত
মরুশহরে আইপিএল ২০২০ অভিযান মাঝ পথে এসে পৌঁছল কলকাতা। ইতিমধ্যে লিগে তারা ৭টি ম্যাচ খেলেছে। এরপর কেকেআর আইপিএলের বিজনেস এন্ডেে আরও ৭টি ম্যাচ খেলবে। এবছর আইপিএল ২০২০-র প্রথম হাফের পর নাইট রাইডার্স ৭ ম্যাচ খেলে ৪টি তে জয় ও ৩টি ম্যাচ হেরে ৮ পয়েন্ট পেয়েছে।

পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে কেকেআর
৪টি ম্যাচ জেতায় ৮ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে কেকেআর চতুর্থ স্থানে রয়েছেন। শারজায় আরসিবির কাছে ৮২ রানে হারের কারণে নেট রান রেট কমে এই মুহূর্তে -০.৫৭৭।

আইপিএল ২০২০তে সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স
প্রসঙ্গত আরসিবির বিরুদ্ধে হারা ম্যাচটাই আইপিএল ২০২০তে কেকেআরের সবচেয়ে খারাপ হার। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে ৪৯ রান ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর ১৮ রানে ম্যাচ হেরেছিল। সেখানে দাঁড়িয়ে বিরাটের দলের বিরুদ্ধে নাইট রাইডার্স ৮২ রানে ম্যাচ হারে।












Click it and Unblock the Notifications