আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, আরসিবি বনাম রাজস্থান, এগিয়ে কোন কোন দল, কী বলছে পরিস্থিতি
আইপিএল ২০২০ : কেকেআর বনাম দিল্লি, আরসিবি বনাম রাজস্থান, এগিয়ে কোন কোন দল, কী বলছে পরিস্থিতি
শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০-এর ডবল হেডার ম্যাচ। কাল প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মোকাবিলায় নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। লড়াইয়ে কোন দল এগিয়ে, তা দেখে নেওয়া যাক।

আরসিবি-র মুখোমুখি রাজস্থান রয়্যালস
শনিবার আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচ হেরে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস।

কেকেআরের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস
শনিবার আইপিএল ২০২০-এর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে কালকের ম্যাচে খেলতে নামবে দীনেশ কার্তিকের দল। অন্যদিকে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যাওয়া দিল্লি ক্যাপিটালস কালকের ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে।

এগিয়ে কোন কোন দল
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস হেরে গেলেও ধারে-ভারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে কোনও অংশে কম নন সঞ্জু স্যামসন। লড়াই হবে সমানে সমানে। অন্যদিকে শক্তিতে কলকাতা নাইট রাইডার্স যে দিল্লি ক্যাপিটালসের সমান, তা বলার অপেক্ষা রাখে না।

কোন মাঠে কখন ম্যাচ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্যাচ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে কেকেআর ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।












Click it and Unblock the Notifications