আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা

আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ এবং মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ

মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ

আইপিএলে এখনও পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৬ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ৬ বার জয়ী হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগে ও পরে ব্যাট করে কী ফল

আগে ও পরে ব্যাট করে কী ফল

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগে ব্যাট করে ৪ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে একবারও জেতেনি রাজস্থান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরে ব্যাট করে ৬টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। একই প্রেক্ষাপটে দুই বার জিতেছে ডেভিড ওয়ার্নার শিবির।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এক বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছিল স্টিভ স্মিথ শিবির। সে নিরিখে বৃহস্পতিবারের ম্যাচ ডেভিড ওয়ার্নারদের কাছে বদলার হতে চলেছে।

দুই দলের গেম চেঞ্জার কারা

দুই দলের গেম চেঞ্জার কারা

রাজস্থান রয়্যালস : অধিনায়ক স্টিভ স্মিথ, উইকেটরক্ষক জস বাটলার, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া এবং রিয়ান পারাগ রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগের স্তম্ভ জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপালরা।

সানরাইজার্স হায়দরাবাদ : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। রশিদ খান, টি নটরাজনের উপস্থিতিতে দলের বোলিং বিভাগও বিকশিত।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+