আইপিএল ২০২০: সঞ্জু বনাম শামি, রাহুল বনাম আর্চার, পাঞ্জাব বনাম রাজস্থান ডুয়েলে আকর্ষণের কেন্দ্রে কারা

আইপিএল ২০২০: সঞ্জু বনাম শামি, রাহুল বনাম আর্চার, পাঞ্জাব বনাম রাজস্থান ডুয়েলে আকর্ষণের কেন্দ্রে কারা

আইপিএল ১৩ সুপার সানডে মেগা ডুয়েল। লিগের শুরুতে চেন্নাইয়ের উড়য়ে দেওয়ার পর এবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান। আকর্ষণের কেন্দ্রে স্টিভ স্মিথ বনাম লোকেশ রাহুলের ক্যাপ্টেন্সি ডুয়েল। একনজরে এই ম্যাচে কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে দেখে নেওয়া যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল

আরসিবির'র বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএল ২০২০-র প্রথম সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৩২ * হাঁকান রাহুল। এটাই আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ ব্য়ক্তিগত রান। সেই সঙ্গে আইপিএল টুর্নামেন্টে দ্রুততম ২০০০ রানের মালিক হয়েছেন পাঞ্জাব অধিনায়ক। ৮ বছর পুরনো সচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। সচিন ৬৩ ইনিংস খেলে আইপিএলে ২০০০ রান হাঁকিয়েছিলেন,সেখানেই রাহুল ৬০ ইনিংসে এলিট ক্লাবে ঢুকে পড়লেন। জোড়া রেকর্ড গড়ার পরের ম্যাচে রাহুলের ব্যাটিং এখন আইপিএলে পাঞ্জাবের প্রতিটি ম্যাচেই অন্যতম আকর্ষণ।

সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন

সিএসকের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে নিজেদের অভিযান শুরুর ম্যাচে ৩২ বলে ৭৪রানের বিধ্বংসী ইনিংস খেলে ফ্যান থেকে ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকে ঘিরে এই ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে।

জোফরা আর্চার

জোফরা আর্চার

৮ বলে ২৭। চার ছক্কায় সাজানো ঐ বিধ্বংসী ক্যামিও ইনিংসই শেষ পর্যন্ত চেন্নাই ও রাজস্থানের জয়ের মধ্য়ে ফারাক গড়ে দিয়েছিল। ফলে ব্যাটে-বলে জোফরার পারফর্ম্যান্স ম্যাচের অন্যতম বড় আকর্ষণ।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

সঞ্জুর ব্যাটিংয়ে পাশাপাশি স্মিথ ৪৭ বলে ৬৯ হাঁকান। দ্বিতীয় ম্যাচে এবার পাঞ্জাবের শামি-কোটরেলের বোলিং সামলে রাজস্থান অধিনায়ক কেমন ব্যাটিং করেন দেখার।

মহম্মদ শামি

মহম্মদ শামি

দুই ম্যাচে ৪ উইকেট। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ উইকেটের পর আরসিবির বিরুদ্ধে ১টি উইকেট পেয়েছেন। গতিতে ব্যাটসম্যানদের হাঁটু কাঁপিয়ে দিচ্ছেন শামি। তাঁর বিধ্বংসী বোলিং পাঞ্জাব শিবিরকে রবিবার সুবিধেজনক জায়গায় এনে দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+