আইপিএল ২০২০: সুপার সানডে'তে রাজস্থান বনাম পাঞ্জাব, হেড টু হেড কী বলছে

আইপিএল ২০২০: সুপার সানডে'তে রাজস্থান বনাম পাঞ্জাব, হেড টু হেড কী বলছে

আইপিএল ২০২০-র দ্বিতীয় সুপার সানডেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি পাঞ্জাব-রাজস্থান। চলতি লিগে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেল ১টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে আইপিএলের ইতিহাসের ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ ১৩২* হাঁকিয়ে ১৩ তম আইপিএলে প্রথম জয়টি এনে দিয়েছেন লোকেশ রাহুল। অন্যদিকে রাজস্থান প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে চেন্নাইকে হারিয়ে জয় দিয়ে লিগ শুরু করেছে। ১৩ তম আইপিএলে এখনও পর্যন্ত দুশোর বেশি রান হাঁকানো দুই দল কাল মুখোমুখি হতে চলেছে।

২০১৯ সালের মুখোমুখি লড়াইয়ে ফলাফল কী

২০১৯ সালের মুখোমুখি লড়াইয়ে ফলাফল কী

২০১৯ সালে রাজস্থান বনাম কিংস ম্যাচে দুবারই পাঞ্জাব রাজস্থান রয়্যালস দলকে হারিয়েছিল। দুবারই রান ডিফেন্ড করতে নেমে পাঞ্জাব ম্যাচ জিতে নেয়। লিগের প্রথমবার মুখোমুখি লড়াইয়ে পাঞ্জাবের ১৮৪ রান তাড়া করতে নেমে রাজস্থান ১৪ রানে ম্যাচ হেরেছিল। দ্বিতীয় ম্যাচে এরপর পাঞ্জাবের ১৮২ রান তাড়া করতে নেমে রাজস্থান ১২ রানে ম্যাচ হারে।

আইপিএলের ইতিহাসে হেড টু হেড ফলাফল কী

আইপিএলের ইতিহাসে হেড টু হেড ফলাফল কী

আইপএলের ইতিহাসে দুই দল ১৯ বার মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে পাল্লা ভারি। রাজস্থান রয়্যালস ১০টি ম্যাচ জিতেছে। কিংস ইলেভেন পাঞ্জাব ৯টি ম্যাচ জিতেছে।

শেষ পাঁচ ম্যাচে ফল

শেষ পাঁচ ম্যাচে ফল

শেষ পাঁচ ম্যাচে ২০১৯ সালে দুটি ম্যাচেই পাঞ্জাব জয় পায়। ২০১৮ সালে প্রথমটি পাঞ্জাব জিতলেও পরেরটি হেরেছিল। তার আগে রাজস্থান আইপিএল থেকে ২ বছর নির্বাসিত থাকার কারণে দুই দলের মধ্যে লড়াই হয়নি। ২০১৫ সালে এলিমিনেটরে রাজস্থানকে হারিয়েছিল পাঞ্জাব।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ ও সর্বনিন্ম স্কোর

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ ও সর্বনিন্ম স্কোর

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ স্কোর ২২১ রান। ২০০৮ আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে কিংস ইলেভেন ৩ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছিল। পাঞ্জাবের হয়ে ১১৫ হাঁকিয়েছিলেন শন মার্শ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিন্ম স্কোর ১১২ রান। ২০০৯ সালের পাঞ্জাবের বিরুদ্ধে ১৩৯ রান তাড়া করতে নেমে রাজস্থান ১১২ রান তুলেছিল।

ম্যাচ কোথায়, কখন দেখবেন

ম্যাচ কোথায়, কখন দেখবেন

রবিবার রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচটি শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় ম্যাচটি সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+