আইপিএল ২০২০: রাজস্থান রয়্যালসে স্পিন পরামর্শদাতা হিসেবে যোগ দিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার

২০২০ ক্রিকেট মরসুমের জন্য স্পিন পরামর্শদাতা হিসেবে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিকে নিয়োগ করল রাজস্থান রয়্যালস। ২০১৮ সাল আইপিএলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোলার হিসেবে জুড়েছিলেন সোধি।

২০২০ ক্রিকেট মরসুমের জন্য স্পিন পরামর্শদাতা হিসেবে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিকে নিয়োগ করল রাজস্থান রয়্যালস।

২০১৮ সাল আইপিএলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোলার হিসেবে জুড়েছিলেন সোধি। এরপর ২০১৯ সালেও দলের হয়ে খেলেছেন সোধি। ২০২০ সালের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এবার তাঁকে অন্য ভূমিকায় টিমে ফেরালো ম্যানেজমেন্ট।

আইপিএল রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির ডাগআউটে স্পিন বোলিং পরামর্শদাতা পদে সোধিকে দেখা যেতে চলেছে। ২০২০-র আইপিএলে রাজস্থানের বোলিং কোচ সাইরাজ বাহুতুলের ও ক্রিকেট অপারেটিং অফিসার জ্যাক ম্যাকক্রামের সঙ্গে কাজ করবেন।

আইপিএল ২০২০: রাজস্থান রয়্যালসে স্পিন পরামর্শদাতা হিসেবে যোগ দিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার

একনজরে সোধির আইপিএল কেরিয়ার
রাজস্থানের হয়ে ২০১৮ সালে ৬টি ম্যাচ খেলে ৫টি উইকেট পেয়েছিলেন সোধি। এরপর ২০১৯ সালে ২টি ম্যাচ খেলে কিউয়ি লেগ স্পিনার ৪ উইকেট পান। সব মিলিয়ে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে সংক্ষিপ্ত আইপিএল কেরিয়ারে ডানহাতি স্পিনার ৯ উইকেট পেয়েছেন।

একনজরে দেশের হয়ে ইশ সোধির কেরিয়ার
৪০টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সোধি। যার মধ্যে ৩৯ ইনিংস খেলে সোধির ঝুলিতে ৪৭টি উইকেট রয়েছে। সর্বোচ্চ ১৮ রান খরচ করে ৩ উইকেট পান সোধি। এছা়ড়া নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টেস্ট ও ৩১টি ওডিআই খেলেছেন সোদি। টেস্টে ৪১ ও ওডিআইয়ে ৩৯ উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+