আইপিএল ২০২০ : এক শর্তে কিং কোহলিকে দলে নিতে রাজি রাজস্থান রয়্যালস!

আইপিএল ২০২০ : এক শর্তে কিং কোহলিকে দলে নিতে রাজি রাজস্থান রয়্যালস!

আইপিএল শুরুর কার্যত এক মাস আগেই একের পর এক বাউন্সার, ইয়র্কার এবং গুগলি দিয়ে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স চ্যালঞ্জের জবাব 'সিংহ' বিরাট কোহলিকে দিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই কিং কোহলিকে নিয়ে মজা করে পরোক্ষে প্রতিদ্বন্দ্বিতাকেই আরও শক্ত করেছে রাজস্থান রয়্যালস।

রয়্যালস ফ্যানের টুইট

সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই উন্মদনার আঁচ গায়ে মেখে রাজস্থান রয়্যালসের এক ফ্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ মজাদার পোস্ট করেছেন। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাচ্ছে। সঙ্গে ওই ফ্যানের প্রশ্ন, তবে কি কিং কোহলি এবার আরআর শিবিরে খেলবেন?

রয়্যালসের মজার উত্তর

রয়্যালসের মজার উত্তর

প্রাঞ্জল নামের ওই ফ্যানের রসিকতার জবাব মজার ছলে দিয়েছে রাজস্থান রয়্যালস। লিখেছে, একমাত্র মিস্টার নাগ (আরসিবি-এর প্রচারক এবং কমেডিয়ান) খেললে তবেই তারা বিরাট কোহলিকে দলে নেবে। মিস্টার নাগকেও রাজস্থান রয়্যালসের জার্সি পরতে দেখে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা।

দল পরিবর্তন করেননি বিরাট

দল পরিবর্তন করেননি বিরাট

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি আইপিএলে এখনও দল পরিবর্তন করেননি। টুর্নামেন্টের প্রথম সংস্করণ থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন। এ বছরও বিরাট কোহলিকে একই দলের জার্সিতে দেখা যাবে।

রয়্যালসের সম্ভাবনা

রয়্যালসের সম্ভাবনা

রাজস্থান রয়্যালেসের অন্যতম ভরসা অজিঙ্ক রাহানেকে এবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে। পরিবর্তে রবিন উথাপ্পাকে দলে নিয়েছে রাজ কুন্দ্রার দল। এতে স্টিভ স্মিথদের ভাগ্য ফেরে কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+