আইপিএলের মাঝে হোটেলে হামলা, যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে ছুট ক্রিকেটারদের
আইপিএলের মাঝে হোটেলে হামলা, যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে ছুট ক্রিকেটারদের
মাঠে নয়, মাঠের বাইরে এ যেন প্রকৃত যুদ্ধক্ষেত্র। কয়েক মুহূর্তের জন্যে ছবিটা দেখলে মনে হতেই পারে, আইপিএলের মাঝে এ যেন হঠাৎ করে হামলার ঘটনা। শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান। আইপিএল ২০২০ অভিযানে এই মুহূর্তে রাজস্থানের আর হারানোর মতো কিছু না থাকলেও, পাঞ্জাবের পাওয়ার রয়েছে অনেক কিছু।

মাঠের লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে বেন স্টোকসরা
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে পাঞ্জাব। দুই দলই তাঁদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। ফলে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। মাঠের লড়াইয়ে আগে এবার ক্রিকেটারদের বিনোদনের জন্যে অভিনব ইন্ডোর খেলার ব্যাবস্থা করল রাজস্থান।

যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে ছুট ক্রিকেটারদের
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে জনপ্রিয় কম্পিউটার ও মোবাইল গেম কল অফ ডিউটির ধাঁচে হোটেলের ফ্লোরে বন্দুক হাতে স্টিভ স্মিথ, বেন স্টোকস, জোস বাটলাররা ছোটাছুটি করছেন।

দুটি দল তৈরি করে অ্যাকশন গেমে মজলেন ক্রিকেটাররা
এখানেই শেষ নয়, নিজেদের মধ্য়ে দুটি দল তৈরি করে শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, রিয়ান পরাগরা একে অন্যের দিকে বন্দুক তাক করে ছুটে বেড়ান। আইপিএলের শুরুর অনেক আগে থেকেই আমিরশাহী পৌঁছে ক্রিকেটাররা জৈব সুরক্ষার মধ্য়ে রয়েছেন। যেকারণে মাঠে ক্রিকেট ও মাঠ থেকে হোটেল ফিরলে ঘরবন্দি থাকতে হচ্ছে। এর মাঝেই বন্দুক হাতে অ্যাকশন গেমে মেতে উঠে নিজেদের মানসিকভাবে কিছুটা চাপমুক্ত করল স্টিভ স্মিথ-বেন স্টোকসরা।
|
স্টোকসের মেগা ইনিংসের পর আত্মবিশ্বাস তুঙ্গে রাজস্থানে
প্রসঙ্গত নিজেদের শেষ ম্যাচে বেন স্টোকসের অনবদ্য অপরাজিত ১০৭ রানের ইনিংসে ভর করে পয়েন্ট টেবিলের ১ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রাজস্থান রয়্যালস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications