কোভিডে আর্থিক সংকট, এর মাঝেই নতুন স্পনসর খুঁজে নিয়ে চমক দিল আইপিএল দল

কোভিডে আর্থিক সংকট, এর মাঝেই নতুন স্পনসর খুঁজে নিয়ে চমক দিল আইপিএল দল

আইপিএলের স্পনসর নিয়ে শেষ কয়েক সপ্তাহে আলোচনার শেষ নেই। সীমান্ত সমস্যায় এবছর আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে গিয়েছে ভিভো। এরপর নতুন চুক্তিতে এক বছরের জন্য আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ড্রিম ইলেভেন। এখানেই শেষ নয়, করোনায় আর্থিক ধাক্কা সামলাতে ফিউচার গ্রুপ আইপিএলের সঙ্গে পার্টনারশিপ থেকে সরে গিয়েছে। আনঅ্যাকাডেমি ও ক্রেড নামের দুই সংস্থা নতুনভাবে পার্টনার হিসেবে জুড়েছে। কোভিড সংকটে স্পনসর জোগাড় করতে বোর্ডের যখন ঘাম ছুটছে, তখনই জার্সি স্পনসর বদল করে চমক দিল রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি।

কোভিডে আর্থিক সংকট, এর মাঝেই নতুন স্পনসর খুঁজে নিয়ে চমক দিল আইপিএল দল

মার্চ মাসে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি তাঁদের মূল স্পনসর হিসেবে দুবাই এক্সপোর সঙ্গে ২২ কোটি টাকার চুক্তি করে। এরপরই ভারতে করোনা লকডাউন, কোভিড পরিস্থিতিতে আইপিএল শুরু করা যায়নি। ২৯ মার্চ থেকে ভারতের মাটিতে আইপিএল হওয়ার কথা ছিল। টুর্নামেন্ট পিছিয়ে এখন তা সেপ্টেম্বরে হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে দুবাই, শারজা ও আবুধাবিতে আইপিএল হবে। কোভিড ১৯ ভাইরাসের কারণে অর্থৈনিতক ধাক্কার পর দুবাই এক্সপো রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি থেকে সরে যায়। যারপর থেকেই নতুন স্পনসরের খোঁজে ছিল রাজস্থান।

বৃহস্পরিবার এবার রাজস্থান ফ্র্যাঞ্চাইজি নতুন স্পনসর নিয়ে বড় ঘোষণা জানিয়ে দিয়েছে। রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ তম আইপিএলের জার্সিতে টিভি ভারত তাঁদের নতুন স্পনসর হচ্ছে। টুইটারে রাজস্থান রয়্যালস এই ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+