কেকেআরকে টপকে উপরে রাজস্থান, এবার কোন সম্ভাবনায় প্লে অফে যেতে পারে নাইট রাইডার্স
কেকেআরকে টপকে উপরে রাজস্থান, এবার কোন সম্ভাবনায় প্লে অফে যেতে পারে নাইট রাইডার্স
আবুধাবিতে বড় জয় রাজস্থানের। পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্যে ১৮৬ রান তাড়া করে ১৫ বল বাকি থাকতে ম্যাচ জিতল স্টিভ স্মিথের রাজস্থান। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে উপরে উঠল দল। ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান কেকেআরকে ছয় নম্বরে ঠেলে দিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে। এরপরও য কেকেআরের প্লে অফ নিশ্চিত করার সম্ভাবনা থাকছে।

শেষ ম্যাচে কেকেআরের মরণ বাঁচন লড়াই
রবিবার কার্যত আইপিএল ২০২০-র প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে কেকেআর। শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিলে কেকেআরের পয়েন্ট হবে ১৪।

কেকেআর-রাজস্থান ম্যাচে নাইটরা জিতলে কী হবে
সেক্ষেত্রে কেকেআর রাজস্থানকে হারালে স্মিথের দল ১২ পয়েন্টে লিগ শেষ করবে। অন্যদিকে রবিবার দুপুরে চেন্নাই সুপার কিংস যদি পঞ্জাবকে হারিয়ে দেয়, তাহলে পাঞ্জাবও ১২ পয়েন্টে লিগ শেষ করবে। তখন পাঞ্জাব ও রাজস্থান ১২ পয়েন্টে এবং কেকেআর ১৪ পয়েন্টে থাকায় সুবিধেজনক অবস্থায় থাকবে।

সানরাইজার্স সমীকরণ
তবে কেকেআর রাজস্থানকে ও চেন্নাই পাঞ্জাবকে হারালেও, কেকেআরের সামনে বাধা সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দলের সামনে ২টি ম্যাচ রয়েছে।

কীভাবে কেকেআর পথে বাধা হতে পারে সানরাইজার্স
সানরাইজার্স তাঁদের শেষ দুই ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছলে এবং কেকেআর ১৪ (পাঞ্জাব চেন্নাই ম্যাচ হেরে ১২ ও রাজস্থান কেকেআর ম্যাচ হেরে ১২ পয়েন্টে লিগ শেষ করলে) পয়েন্টে থাকলে দুজনের মধ্য়ে নেট রান রেটে এগিয়ে থাকা দল প্লে অফে যাবে।

কোন পথে প্লে অফে কেকেআর
তবে সানরাইজার্স তাঁদের শেষ ২ ম্যাচে ১টি হারলে ও অন্যটি জিতলে তারাও ১২ পয়েন্টে লিগ শেষ করবে। তখন রাজস্থানকে কেকেআর হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছলে ( পাঞ্জাব চেন্নাই ম্যাচ হেরে ১২ পয়েন্টে থাকলে) প্লে অফ খেলবে কলকাতা।












Click it and Unblock the Notifications