Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজস্থানের পাঞ্জাব বধে প্লে অফের লড়াইয়ে নতুন মোড়, কেকেআরে আশা কতটা, দেখুন পয়েন্ট টেবিল

রাজস্থানের পাঞ্জাব বধে প্লে অফের লড়াইয়ে নতুন মোড়, কেকেআরে আশা কতটা, দেখুন পয়েন্ট টেবিল

আবুধাবিতে টপ অর্ডারের ব্যাটে পাঞ্জাব বধ রাজস্থানের। শামি, জর্ডনদের বোলিংয়ের বিরুদ্ধে জয়ের জন্যে ১৮৬ রান তাড়া করে হাসতে হাসতে ১৫ বল বাকি থাকতে ম্যাচ জিতল স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি। ফলে প্লে অফের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট নিয়ে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট পৌঁছল রাজস্থান। সেই সঙ্গে আইপিএল ২০২০র পয়েন্ট টেবিলে নতুন অবস্থান কী দাঁড়াল দেখে নেওয়া যাক।

 পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে ৮ টি জয়ের পর ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল ১৩তে শীর্ষস্থানে মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার চেন্নাই কলকাতাকে হারানোর পর মুম্বই প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছে।

ম্যাচ হারলেও দ্বিতীয় স্থান ধরে রাখল আরসিবি

ম্যাচ হারলেও দ্বিতীয় স্থান ধরে রাখল আরসিবি

মুম্বইয়ের কাছে ৫ উইকেট হারলেও ১২ ম্যাচ শেষে ৭টি জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই নিয়ে চেন্নাই ও মুম্বই, আইপিএলের শেষ ধাপে এসে টানা দুই ম্যাচে হেরেছে আরসিবি।

তৃতীয় স্থানে কারা

তৃতীয় স্থানে কারা

সানরাইজার্সে কাছে হারের পর ১২ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আরসিবির মতো দিল্লিও শেষ ধাপে পর পর ম্যাচ হেরে চাপের মধ্যে রয়েছে।

চার নম্বরে কারা

চার নম্বরে কারা

কলকাতাকে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ৪ নম্বরে উঠে আসে। তবে শুক্রবার আবুধাবিতে রাজস্থানকে হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছানো সুযোগ থাকলেও স্কোরবোর্ডে ১৮৫ রান তুলেও ম্যাচ হারল কিংস ইলেভেন। যদিও ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তারা রান রেটের বিচারে চার নম্বরেই রইল।

পাঁচ নম্বরে কারা

পাঁচ নম্বরে কারা

আইপিএল ২০২০-র বিসনেস এণ্ডে বেন স্টোকসের ব্যাটে টানা ২ ম্যাচে দুরন্ত জয় রাজস্থানের। ফলে শুক্রবার রাতে আবুধাবিতে আজ কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দেওয়ায় ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস পাঁচ নম্বরে উঠে এল

 ষষ্ঠ স্থানে কারা

ষষ্ঠ স্থানে কারা

পাঞ্জাবকে হারিয়ে রাজস্থান ১২ পয়েন্টে পৌঁছেছে। ফলে পাঞ্জাব, রাজস্থান ও কেকেআর ১২ পয়েন্টে থাকলে তিন দলের মধ্য়ে নেট রান রেটের বিচারে নাইটরা পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নেমে এল।

 সপ্তম স্থানে কারা

সপ্তম স্থানে কারা

শেষ ম্যাচে দিল্লিকে হারালেও ১২ ম্যাচ শেষে সানরাইডার্সের ঝুলিতে ১২ পয়েন্ট। ফলে তারা এখন ৭ নম্বরে রয়েছে। শনিবার আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে ওয়ার্নার অ্যান্ড কোম্পানি।

অষ্টম স্থানে কারা

অষ্টম স্থানে কারা

বৃহস্পতিবার কেকেআরকে হারিয়ে ১৩ ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। শেষ ম্যাচে তারা পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+