আইপিএল ২০২০: পারলেন না ধোনি, চেন্নাইকে হারিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু রাজস্থানের

আইপিএল ২০২০; পারলেন না ধোনি, চেন্নাইকে হারিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু রাজস্থানের

শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারলেন না চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২১৭ রান তাড়া করতে নেমে ম্যাচ হারল চেন্নাই। ১৬ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২০-র অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস। দুর্ধর্ষ লড়াই জিতে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়লে স্টিভ স্মিথ।

আইপিএল ২০২০; পারলেন না ধোনি, চেন্নাইকে হারিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু রাজস্থানের

ম্যাচ শেষে ধোনিও মেনে নিলেন, ব্যাটিং বোলিং সব বিভাগেই এদিন রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলেছে। ২১৭ রান তাড়া করেতে নেমে ভালো ওপেনিং না পাওয়াতেই ম্যাচ হারলেন বলে ধোনির মত। সেই সঙ্গে চেন্নাই দলের স্পিনাররা কার্যকরী হননি এবং ঠিক জায়গায় বল রাখতে পারেননি বলেই এই হার মেনে নিলেন ধোনি। সঙ্গে তিনি এও বলেন চাপের মুহূর্তে একাধিক নো বল হয়েছে, সেই নিয়েও দলকে এবার বিশেষ জোর দিতে হবে।

প্রসঙ্গত এদিন ২১৭ রান তাড়া করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ২০০ রানে ইনিংস শেষ করে। ধোনি ১৭ বলে ২৯ রানে করে নটআউট থাকেন। চেন্নাইয়ের হয়ে ডুপ্লেসিস সর্বোচ্চ ৭২ রান করেন। বাকিদের মধ্য়ে ওয়াটসন ৩৩ রান করেছেন।

বল হাতে এদিন রাজস্থানের স্পিনাররা চেন্নাইয়ের বিস্ফোরক ব্যাটসম্যানকে থামিয়ে রাখতে পারল। ৪ ওভারে ৩৭ রান খরচ করে রাহুল তেওয়াটিয়া ৩টি উইকেট নিয়েছেন। জোফরা আর্চার, শ্রেয়স গোপাল ও টম কারান ১টি করে উইকেট নিয়েছেন।

দিনের শুরুতে টস জিতে ধোনি রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ওপেনিংয়ে নেমে স্মিথ ৬৯ হাঁকান। তিন নম্বরে নেমে ৯টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে ৩২ বলে ৭৪ রান হাঁকিয়ে মাঠ ছাড়েন। শেষদিকে জোফরা আর্চার ৮ বলে ২৭ রান হাঁকিয়ে দলকে ২১৬ রানে পৌঁছে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+