আইপিএল ২০২০:এক ওভারে পাঁচ ছক্কায় ম্যাচ ঘোরালেন রাহুল তেওয়াটিয়া, ২২৪ তাড়া করে পাঞ্জাব বধ রাজস্থানের
আইপিএল ২০২০: পাঁচ ছক্কায় ম্যাচ ঘোরালেন রাহুল তেওয়াটিয়া, ২২৪ তাড়া করে পাঞ্জাব বধ রাজস্থানের
গল্প হলেও সত্যি! ১৮ তম ওভারে পাঁচ ছক্কায় ম্যাচ ঘোরালেন রাহুল তেওয়াটিয়া। ২২৪ তাড়া করে ৪ উইকেটে পাঞ্জাব বধ রাজস্থানের।
শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মহারণে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। ১৮ তম ওভারে কোটরেলকে ৫টি ছক্কা হাঁকান তেওয়াটিয়া। ম্যাচে ৭টি ছক্কা হাঁকিয়ে তেওয়াটিয়া ৩১ বলে ৫৩ রান করে আউট হন। এটাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ইতিহাস লিখল রাজস্থান রয়্যালস।

২২৪ রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে, এদিন চার নম্বরে তেওয়াটিয়াকে পাঠানো নিয়ে তীব্র সমালোচনা চলছিল। প্রথম ২০ বলে ব্যাটে সংযোগ লাগাতে সমস্যা পড়ছিলেন বাঁ-হাতি। প্রথম ১৯ বলে তেওয়াটিয়া ৭ রান করেন। যেকারণে ডাগআউটে থাকা রবিন উথাপ্পাকে কেন পাঠানো হল না, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ট্রোলিং শুরু হয়। এরপরই অবিশ্বাস্য ইনিংস তেওয়াটিয়ার।
১৮ তম ওভারে কোটরেলকে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান। শেষ ১২ বলে তেওয়াটিয়া ৪৬ রান হাঁকান। মারকাটারি এই ব্যাটিংয়ের জোরে এদিন ম্যাচ জিতে নিল রাজস্থান।
২২৪ রান তাড়া করতে নেমে এদিন স্মিথ-সঞ্জু স্যামসন দারুণ খেললেন। স্মিথ ২৭ বলে ৫০ ও স্যামসন ৪২ বলে ৮৫ হাঁকান।












Click it and Unblock the Notifications