Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০: ২ রানের জন্য আইপিএলের ইতিহাসে কোন রেকর্ড হাতছাড়়া করলেন মায়াঙ্ক-রাহুল

আইপিএল ২০২০: ২ রানের জন্য আইপিএলের ইতিহাসে কোন রেকর্ড হাতছাড়়া করলেন মায়াঙ্ক-রাহুল

২ রানের জন্য এদিন রেকর্ড হাতছাড়া করলেন মায়াঙ্ক-রাহুল। শারজায় রাজস্থানের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুলের জুটি ১৮৩ রান হাঁকান। ২০২০ আইপিএলে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে এই পার্টনারশিপ এলিট ক্লাব জায়গা করে নিল।

আইপিএল ২০২০: ২ রানের জন্য আইপিএলের ইতিহাসে কোন রেকর্ড হাতছাড়়া করলেন মায়াঙ্ক-রাহুল

আইপিএলে এখনও পর্যন্ত ওপেনিং পার্টনারশিপ হিসেবে ওয়ার্নার-বেয়ারস্টোর ১৮৫ রান সবার উপরে রয়েছে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্সের দুই বিধ্বংসী ওপেনার এই রান হাঁকিয়েছিলেন।

এদিন তাঁদের রেকর্ড টপকে যাওয়া থেকে মায়াঙ্ক-রাহুল ২ রান আগে থেমে যান। শারজায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন ওপেনারদের ইনিংস ১৮৩ রানে শেষ হয়। ৫০ বলে ১০৬ রান করে মায়ঙ্ক আগারওয়াল আউট হলে, পার্টনারশিপে ছেদ পড়ে। ওপেনিং জুটির ১৮৩ রানের মধ্য়ে মায়াঙ্কের অবদান ১০৬। ১০টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে দুর্ধর্ষ ইনিংস সাজান মায়াঙ্ক। ওপেনারদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে পর রাহুল ৫৪ বলে ৬৯ রান হাঁকান। দুই ওপেনারের এই রানে ভর করে রাজস্থানকে ২২৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+