আইপিএল ২০২০-এর এলিমিনেটরে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছে ক্রিকেট প্রেমীরা। তার আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক। আবুধাবির আবহাওয়া এবং পিচ কেমন হবে, তা জেনে নেওয়া যাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটাবসের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার এক জিততে চায়। সেই লক্ষ্যে জোশ ফিলিপের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন অ্যারন ফিঞ্চ। দলে ফিরতে পারেন নভদীপ সাইনি।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উসুরু উড়ানা, নভদীপ সাইনি, ক্রিস মরিস, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটের জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। একই দল নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও নামতে পারেন ডেভিড ওয়ার্নাররা।

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। শিশিরের কারণে পিচ এবং আউট ফিল্ড মন্থর হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। রাতের দিকে বল গ্রিপ করতেও সমস্যার পড়তে পারেন বোলাররা।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

শুক্রবার আবুধাবিতে রাতের দিকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পারদ ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষির আর্দ্রতাও কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+