আইপিএল ২০২০ : মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ ও আবহাওয়া রিপোর্ট

আইপিএল ২০২০ : মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ ও আবহাওয়া রিপোর্ট

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। তারই নিরিখে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার দুবাইতে পিচ এবং আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ

গত ম্যাচ চেন্নাই সুপার কিংসকে হারানো দলই অপরিবর্তিত রাখতে চলেছে রাজস্থান রয়্যালস। দলের প্রথম একাদশ হবে ঠিক এমন।

বেন স্টোকস, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পারাগ, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, অঙ্কিত রাজপুত।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুপার ওভারে ম্যাচ হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। একই দল নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নামতে চলেছেন ডেভিড ওয়ার্নাররা।

জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নটরাজন, বসিল থাম্পি।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

বৃহস্পতিবার দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচেই রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে উইকেট কিছুটা মন্থর হবে বলেও জানানো হয়েছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+