আইপিএল ২০২০ : মুখোমুখি আরসিবি-রাজস্থান ও সিএসকে-দিল্লি, ৪ দলের সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২০ : মুখোমুখি আরসিবি-রাজস্থান ও সিএসকে-দিল্লি, ৪ দলের সম্ভাব্য একাদশ

শনিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। দুটি ম্যাচই জমাটি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক শনিবার মাঠে নামতে চলা চার দলের প্রথম একাদশ কেমন হতে পারে।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে সেভাবে ঝলক দেখাতে পারেননি ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। শনিবারের ম্যাচে তিনি আরসিবি-র প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন। পরিবর্তে উমেশ যাদব বা পবন নেগি দলে সুযোগ পেতে পারেন।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, উসুরু উদানা, উমেশ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচ হেরে গেলেও আরসিবি-র বিরুদ্ধে একই দল নিয়ে খেলতে চলেছে রাজস্থান রয়্যালস।

জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে দল নিয়ে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস, একই দল নিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে নামবে তারা।

স্যাম কারান, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, পীয়ূষ চাওলা, শার্দুল ঠাকুর, করণ শর্মা, দীপক চাহার।

দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ

কাঁধের চোটের জেরে চেন্নাই সুপার কিংসের হয়তো খেলতে পারবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরিবর্তে খেলতে পারেন ললিত যাদব।

পৃথ্বী শ, শিখর ধাওয়ান (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+