আইপিএল ২০২০ : কলকাতা ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ, ম্যাচের পিচ রিপোর্ট ও আবহাওয়া
আইপিএল ২০২০ : কলকাতা ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ, ম্যাচের পিচ রিপোর্ট ও আবহাওয়া
জিতলেই আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে প্লে-অফের লড়াইতে টিকে থাকতে জিততেই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। এমনই এক পরিস্থিতিতে দুই দলের মুখোমুখি লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা অবধারিত। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, তার ধারণা নেওয়া যাক। শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ এবং আবহাওয়া কেমন হবে, তা জেনে নেওয়া যাক।

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটাসের বিরুদ্ধে কঠিন ম্যাচে কেকেআর শিবিরে প্রবেশ করতে পারেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। বাদ পড়তে পারেন নীতীশ রানা। পরিবর্তে নিখিল নায়েক বা রিঙ্কু সিং সুযোগ পেতে পারেন।
রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমান গিল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নিখিল নায়েক বা রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ হেরে গেলেও একই দলল নিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিচ নরকিয়া, তুষার দেশপান্ডে।

আবুধাবির আবহাওয়া
শনিবার আবুধাবিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকবে।

শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের যে পিচে কেকেআর ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে, সেটি ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। টসে জিতে ব্যাটিং করা বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন কিউরেটর।












Click it and Unblock the Notifications