আইপিএল ২০২০ : সিএসকে ও আরসিবি-র প্রথম একাদশ কেমন হতে পারে, কেমন থাকবে পিচ ও আবহাওয়া

আইপিএল ২০২০ : সিএসকে ও আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, কেমন থাকবে পিচ ও আবহাওয়া

সিএসকে বনাম আরসিবি-র লড়াই যতই এমএস ধোনি বনাম বিরাট কোহলি হিসেবে দেখা হোক না কেন, কেবল এই দুই ক্রিকেটারের ওপরই যে ম্যাচের গুরুত্ব নির্ভরশীল, তেমন ভাবাটা ভুল। কারণ আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত প্রতি দলের দলগত পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। সেই নিরিখে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে সিএসকে ও আরসিবি-র প্রথম একাদশ কেমন হতে পারে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়া কেদার যাদবকে আজকের ম্যাচ বাদ দিতে পারে চেন্নাই সুপার কিংস। পরিবর্তে দুই লেগ স্পিনারে খেলতে পারে এমএস ধোনি শিবির।

শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, পীয়ূষ চাওলা, করণ শর্মা, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ক্রিস মরিস। আজ ইসুরু উড়ানার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার এই অল-রাউন্ডারকে খেলাতে পারে আরসিবি। মইন আলির পরিবর্তে খেলতে পারেন অ্যাডাম জাম্পা।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, মহমামদ সিরাজ।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

আজও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। জানিয়েছেন, টসে জিতে আগে ব্যাট করাই ভাল। কারণে পরের দিকে পিচ মন্থর হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া কেমন থাকবে

আবহাওয়া কেমন থাকবে

আজ দুবাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৫ শতাংশ থাকবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+