আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য একাদশ, পাল্লা ভারী কোন শিবিরের, আবহাওয়া ও পিচ

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য একাদশ, পাল্লা ভারী কোন শিবিরের, আবহাওয়া ও পিচ

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই এই ম্যাচ কার্যত ডু অর ডাই। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মনে কোনও সন্দেহ নেই। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক। আজকের ম্যাচে পাল্লা ভারী থাকবে কোন শিবিরের, তাও এক নজরে দেখে নেওয়া যাক।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

চোটের কারণে ফের বিশ্রামে পাঠানো হয়েছে অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে। তাঁর পরিবর্তে আজকের ম্যাচে সিএসকে-র জার্সিতে জশ হ্যাজেলউড বা লুঙ্গি এনগিদিকে খেলতে দেখা যেতে পারে।

স্যাম কারান, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, করণ শর্মা, জশ হ্যাজেলউড, দীপক চাহার।

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচে হারের পরেও আজ রাজস্থান রয়্যালস শিবিরে বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

জস বাটলার (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট।

লিগ তালিকায় স্থান

লিগ তালিকায় স্থান

৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও কেবল রান রেটের নিরিখে এক ধাপ পিছিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস।

পাল্লা ভারী কেন শিবিরের

পাল্লা ভারী কেন শিবিরের

দুই শিবিরেই দুর্দান্ত কিছু ক্রিকেটার থাকা সত্ত্বেও আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলতে সক্ষম। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি ছন্দে নেই। তাই হয়তো চলতি টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স সিএসকে-র। তবু রাজস্থানের বিরুদ্ধে পার্থক্য গড়ে দিতে পারেন সেই ধোনিই। অন্যদিকে জস বাটলার, বেন স্টোকসের মতো বিপজ্জনক ক্রিকেটাররা জ্বলে উঠলে রাজস্থান রয়্যালসকে ঠাকানো মুশকিল হবে।

আবহাওয়া ও পিচ রিপোর্ট

আবহাওয়া ও পিচ রিপোর্ট

সোমবার আবুধাবিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে মন্থর হলেও ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+