আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ ও আবহাওয়া রিপোর্ট

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ ও আবহাওয়া রিপোর্ট

শারজা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২০-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। কারণ এই ম্যাচ জিতলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর আশা কিছুটা হলেও জিইয়ে থাকবে এমএস ধোনিদের জন্য। হেরে গেলে আইপিএল থেকে কার্যত বিদায় নেবে সিএসকে। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুটি পরিবর্তন করা হতে পারে। বসানো হতে পারে কেদার যাদব ও পীয়ূষ চাওলাকে।

স্যাম কারান, ফ্যাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, এন জগদীশন, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হ্যাজেলউড, করণ শর্মা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ সুপার ওভারে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দল অপরিবর্তিত রাখতে পারেন রোহিত শর্মারা।

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

শুক্রবার শারজায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে পিচ মন্থর হবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+