আইপিএল ২০২০ : চেন্নাই ও রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক
আইপিএল ২০২০ : চেন্নাই ও রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ এমনই হতে পারে
আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঐতিহ্যবাহী শারজা ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে সিএসকে শিবিরে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরো দল নিয়ে নামতে চলা রাজস্থান রয়্যালস এদিন এমএস ধোনিদের বেগ দেবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তার নিরিখে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ
শেন ওয়াটসন, মুরলী বিজয়, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, দীপক চাহার, পীয়ূষ চাওলা, লুঙ্গি এনগিদি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে সিএসকে-র জার্সিতে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছিলেন মুরলী বিজয়। তাঁকে আজকের ম্যাচে বাদ দেওয়া হতে পারে। পরিবর্তে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে সদ্য অনুশীলনে নামা তরুণ ঋতুরাজ গায়েকোয়াড়কে খেলাতে পারেন এমএস ধোনি।

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ
রবিন উথাপ্পা, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), রিয়ান পারাগ, ডেভিড মিলার, শ্রেয়স গোপাল, টম কারান, জোফ্রা আর্চার, জয়দেব উদানকাট, মায়াঙ্ক মারকান্ডে।
অভিজ্ঞ এবং ভয়ঙ্কর জোস বাটলার ও বেন স্টোকস এখনও যোগ না দেওয়ায়, কিছুটা হলেও চিন্তায় রাজস্থান রয়্যালস।

কেমন থাকবে পিচ এবং আবহাওয়া
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছে কিউরেটর। তবে মাটিতে ঘাস থাকায় পেসাররা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। সোমবার শারজায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কোথায় দেখা যাবে ম্যাচ
স্টার নেটওয়ার্কে দেখা যাবে চেন্নাই ও রাজস্থান ম্যাচের সরাসরি সম্প্রচার। হটস্টার + ডিজনিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।












Click it and Unblock the Notifications