আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক
আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক
আগামী কাল অর্থাৎ বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। দুই বারের চ্যাম্পিয়নরা, গত পাঁচ বছরের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। যদিও কাজটা কঠিন। প্রথম ম্যাচেই কেকেআরের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই কঠিন ম্যাচে দীনেশ কার্তিকদের দলের প্রথম একাদশ কী হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে নারিনের সঙ্গে কে?
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে নিজেদের প্রথম ম্যাচে কেকেআরের জার্সি সুনীল নারিন যে ব্যাটিং ওপেন করবেন, তা নিশ্চিত। ক্যারিবিয়ানের সঙ্গী হিসেবে রাহুল ত্রিপাঠির নাম ঘোরাফেরা করলেও, শেষ মুহুর্তে লড়াইয়ে তাঁকে হারিয়ে দিতে পারেন তরুণ শুভমান গিল।

তিন নম্বরে কে?
কেকেআর সূত্রে এখনও পর্যন্ত যা খবর, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুধবার তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন বাঁ-হাতি নীতীশ রানা। গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর।

মিডল অর্ডার
কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নামবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। পাঁচ নম্বরে ব্যাট করবেন দলের অধিনায়ক তথা উইকেটরক্ষক দীনেশ কার্তিক। ছয় ও সাত নম্বরে যথাক্রমে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং ব্যাট করবেন বলে এখনও পর্যন্ত খবর।

কেকেআরের বোলিং বিভাগ
কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয় স্পিড ব্যাটারি প্যাট কামিন্স। তাঁকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে শাহরুখ খানের দল। সঙ্গতে থাকতে পারেন শিবম মাভি, কমলেশ নাগারকোটি ও স্পিনার কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications