আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, শারজার পিচ ও আবহাওয়া দেখে নিন

আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, শারজার পিচ ও আবহাওয়া দেখে নিন

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তারই এক চিত্র দেওয়া হল।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

জোস বাটলার (উইকেটরক্ষক), যশশ্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, টম কারান, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগী।

গত ম্যাচের মতো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিন উথাপ্পাকে বাইরে রেখেই দল সাজাতে পারে রাজস্থান রয়্যালস। ম্যাচে অঙ্কিত রাজপুত কিংবা কার্তিক ত্যাগীর পরিবর্তে জয়দেব উনাদকাটকেও খেলানো হতে পারে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, কাগিসো রাবাডা, আনরিচ নোরকিয়া।

বিরাট কোহলি নেতৃত্বাধীন আরসিবি-কে হারানো দল নিয়েই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস।

কেমন হবে পিচ

কেমন হবে পিচ

দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ ঘিরে শারজা ক্রিকেট স্টেডিয়ামেপ পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। বল ব্যাট পর্যন্ত পৌঁছবে। দুই ইনিংসেই প্রচুর রান হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

বৃষ্টির সম্ভাবনা না থাকায় শুক্রবার শারজায় তাপমাত্রা ৪০ ডিগ্রির সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্কতার জন্য সমস্যায় পড়তে পারেন ক্রিকেটাররা। রাতের দিকে মাঠে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+