আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের সম্ভাব্য একাদশ, কার্তিক শিবিরে কোনও বদল ঘটবে কি!

আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের সম্ভাব্য একাদশ, কার্তিক শিবির কোনও বদল ঘটবে কি!

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচ জিততে মরিয়া দীনেশ কার্তিকরা। তা করতে কেকেআর শিবিরে বেশকিছু পরিবর্তন ঘটানো হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশও।

ওপেনে গিল ও নারিন

ওপেনে গিল ও নারিন

দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে তরুণ শুভমান গিলকে। তবে তাঁর পার্টনার কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি সূত্রের মতে সিএসকে-র বিরুদ্ধে বাদ পড়তে পারেন সুনীল নারিন। পরিবর্তে ইংল্যান্ড ব্যাটসম্যান টম ব্যান্টনকে দিয়ে ইনিংস শুরু করাতে পারে কেকেআর। অন্য সূত্রের মতে গত ম্যাচ বেশ ভাল ব্যাটিং করা রাহুল ত্রিপাঠিকে ওপেন করানো হতে পারে। সুনীল নারিনকে নামানো হতে পারে লোয়ার অর্ডারে।

তিনে নামবেন কে

তিনে নামবেন কে

গত ম্যাচের মতো আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামেও কেকেআরের জার্সিতে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বাঁ-হাতি নীতীশ রানা।

মিডল অর্ডার

মিডল অর্ডার

সিএসকে-র বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নামবেন কেকেআরের অধিনায়ক তথা উইকেটরক্ষক দীনেশ কার্তিকের। পাঁচ নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। ছয় নম্বরে নামবেন আন্দ্রে রাসেল। কেকেআরের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামতে পারেন রাহুল ত্রিপাঠি। তবে ওপেনিং স্থান অদল-বদল হলে ত্রিপাঠির জায়গায় ব্যাট করতে দেখা যেতে পারে সুনীল নারিনকে।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। থাকবেন কমলেশ নাগারকোটি, শিবম মাভি এবং বরুণ চক্রবর্তীর মতো তরুণ ও প্রতিভাধর বোলাররা।

সিএসকে-এর সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-এর সম্ভাব্য প্রথম একাদশ

শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, শার্দুল ঠাকুর, পীয়ূষ চাওলা, দীপক চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+