আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে?
আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে?
কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আইপিএল ২০২০-এর দুই অন্যতম সেরা দল নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস বিশ্বের। তার প্রেক্ষিতেই দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নিশাম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, শেলডন কোটরেল।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার শেলডন কোটরেল। তাঁর এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। তাই কোটরেলের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

পিচ রিপোর্ট ও আবহাওয়া
বৃহস্পতিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। বৃহস্পতিবার আবুধাবিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কোথায় দেখা যাবে ম্যাচ
কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার নেটওয়ার্কে। ডিজনি-হটস্টারে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।












Click it and Unblock the Notifications