আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, দুবাইয়ের পিচ ও আবহাওয়া কী বলছে

আইপিএল ২০২০ : দিল্লি বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, দুবাইয়ের পিচ ও আবহাওয়া কী বলছে

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তারই এক চিত্র দেওয়া হল। দেখে নেওয়া যাক পিচ রিপোর্ট ও আবহাওয়া পূর্বাভাস।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ

জোস বাটলার (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে ওপেন করতে পারেন রবিন উথাপ্পা। খেলবেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, কাগিসো রাবাডা, আনরিচ নোরকিয়া।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও প্রথম একাদশে দেখা যাতে পারেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে।

কেমন হবে দুবাইয়ের পিচ

কেমন হবে দুবাইয়ের পিচ

দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ ঘিরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। বল ব্যাট পর্যন্ত পৌঁছবে। দুই ইনিংসেই প্রচুর রান হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

বৃষ্টির সম্ভাবনা না থাকায় বুধবার দুবাইতে তাপমাত্রা ৪০ ডিগ্রির সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্কতার জন্য সমস্যায় পড়তে পারেন ক্রিকেটাররা। রাতের দিকে মাঠে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+