আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক

আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক

শুক্রবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কেমন থাকবে কালকের ম্যাচের পিচ, তাও জেনে নেওয়া যাক।

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ

শেন ওয়াটসন, মুরলী বিজয়, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, জোশ হ্যাজেলউড, দীপক চাহার, পীয়ূষ চাওলা।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল ২০২০-এর প্রথম তিন ম্যাচ না খেলা ডোয়েন ব্র্যাভো ফিট হয়ে গিয়েছেন। শুক্রবারের ম্যাচে জোশ হ্যাজেলউডের পরিবর্তে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে খেলাতে পারেন এমএস ধোনি।

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, টি নটরাজন।

এই দলে বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কোন মাঠে, কখন ম্যাচ

কোন মাঠে, কখন ম্যাচ

চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

পিচ রিপোর্ট ও আবহাওয়া

পিচ রিপোর্ট ও আবহাওয়া

শুক্রবারের ম্যাচ উপলক্ষ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+