আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, স্যাম কারান, ঋতুরাজ গায়েকোয়াড়, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, পীয়ূষ চাওলা, লুঙ্গি এলগিদি।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুরলী বিজয়ের পরিবর্তে সিএসকে-র জার্সিতে ওপেন করতে দেখা যেতে পারে তরুণ এন জগদীশনকে। অন্যদিকে লুঙ্গি এনগিদির পরিবর্তে খেলতে পারেন জোশ হ্যাজেলউড।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরোন হেটমায়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, মোহিত শর্মা।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে চোট পাওয়া স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন সুস্থ হয়ে উঠলে, শুক্রবারের ম্যাচে অমিত মিশ্রের পরিবর্তে তাঁকেই খেলতে দেখা যেতে পারে।

আবহাওয়া ও পিচ রিপোর্ট
শুক্রবার দুবাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষির আর্দ্রতা বেশি থাকবে বলে জানানো হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।

কোথায় দেখা যাবে ম্যাচ
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সিএসকে বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি + হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।












Click it and Unblock the Notifications