আইপিএল ২০২০ : আরসিবির বিরুদ্ধে কেকেআরের শোচনীয় হারের পর পয়েন্ট তালিকার কি চিত্র

আইপিএল ২০২০ : আরসিবির বিরুদ্ধে কেকেআরের শোচনীয় হারের পর পয়েন্ট তালিকার কি চিত্র

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। আট উইকেটে ম্যাচ জিতে লিগ তালিকার অনেকটা ওপরে চলে গিয়েছেন বিরাট কোহলিরা। অন্যদিকে কেকেআর পরে রয়েছে একই তিমিরে। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩২ দিন কেটে যাওয়া টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম চারে কোন কোন দল

প্রথম চারে কোন কোন দল

আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পুঁজি শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ানদের। কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে আরসিবি। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করছে বিরাট কোহলি শিবির। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি-র বিরুদ্ধে শোচনীয় হারের পরও ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেকেআর।

শেষ চারে কোন কোন দল

শেষ চারে কোন কোন দল

আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে রান রেটে পিছিয়ে থাকা রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

রানের লড়াইয়ে এগিয়ে

রানের লড়াইয়ে এগিয়ে

আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল। ব্যাট হাতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক টুর্নামেন্ট এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫৪০ রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান ৪৬৫ রানের পুঁজি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

উইকেটের লড়াইয়ে এগিয়ে

উইকেটের লড়াইয়ে এগিয়ে

১০ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মহম্মদ শামি ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+