আইপিএল ২০২০ : চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার কোথায় পৌঁছল দিল্লি, কোথায় দাঁড়িয়ে ধোনিরা

আইপিএল ২০২০ : চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার কোথায় পৌঁছল দিল্লি, কোথায় দাঁড়িয়ে ধোনিরা

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপর পয়েন্ট তালিকার কোথায় পৌঁছলেন শ্রেয়স আইয়াররা। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে আইপিএল ২০২০ পার করে ফেলেছে ২৯ দিন। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে।

পয়েন্ট তালিকার প্রথম চার দল

পয়েন্ট তালিকার প্রথম চার দল

২৯ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পুঁজি শ্রেয়স আইয়ারদের। আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আট ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।

পয়েন্ট তালিকার শেষ চার দল

পয়েন্ট তালিকার শেষ চার দল

৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন এমএস ধোনিরা। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

আইপিএলে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কেএল রাহুল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৪৪৮ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল সমপরিমাণ ম্যাচ খেলে ৩৮২ রান করেছেন।

বেগুনি টুপির লড়াই

বেগুনি টুপির লড়াই

৯ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা যুজবেন্দ্র চাহাল ৯ ম্য়াচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+