আইপিএল ২০২০ : ১০ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, দেখে নেওয়া যাক এক নজরে

আইপিএল ২০২০ : ১০ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, দেখে নেওয়া যাক এক নজরে

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২০, ১০ দিন পার করেছে। পয়েন্ট তালিকায় খুব বেশি চড়াই-উতরাই না হলেও কিছু দল যেমন এগিয়ে রয়েছে, তেমনই পিছিয়েও রয়েছে কেউ কেউ। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

আইপিএল ২০২০-এর প্রথম চার দল

আইপিএল ২০২০-এর প্রথম চার দল

দশ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে শ্রেয়স আইয়ারের দল। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চতুর্থ স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৩ ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে।

আইপিএলের শেষ চার দল

আইপিএলের শেষ চার দল

৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন দীনেশ কার্তিকরা। তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। কোনও ম্যাচ না জিতে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।

এগিয়ে রয়েছে কোন দল

এগিয়ে রয়েছে কোন দল

এখনও পর্যন্ত যতটুকু খেলা হয়েছে, তাতে কিছুটা হয়েও এগিয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দুর্দান্ত খেলছে দুই দলই।

পিছিয়ে রয়েছে কোন দল

পিছিয়ে রয়েছে কোন দল

এখনও পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস যে শাখের করাতের নিচে দাঁড়িয়ে, তা বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+