বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্দ্রে রাসেল, আইপিএলে খারাপ খেলার কারণেই কি এই সিদ্ধান্ত
বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্দ্রে রাসেল, আইপিএলে খারাপ খেলার কারণেই কি এই সিদ্ধান্ত
টি-২০ ক্রিকেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্দ্রে রাসেল। আইপিএল ২০২০তে ব্যাট হাতে রাসেলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। কেকেআর হয়ে রানের ছন্দে নেই রাসেল। প্রতি ম্যাচেই শুরুটা ভালো করলেও অল্প রানের সাজঘরে ফিরছেন রাসেল। এর মাঝেই গুরুত্বপূর্ণ এবার আসন্ন সিরিজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দ্রে রাস।

টি-২০ সিরিজে নেই রাসেল
সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজ খেলত চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩ ডিসেম্বর থেকে ২ ম্যাচের টেস্টের সূচি রয়েছে।

কেন টি-২০ সিরিজে নেই রাসেল
ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ডর ট্যুরের এদিন দল ঘোষণা হয়ে গেল। যেখানে টি-২০ ও টেস্ট সিরিজের জন্যে দল ঘোষণা হয়েছে। টি-২০ দলে রাসেলের নাম থাকার প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দ্রে রাসের নাম নেই। রাসেলের সঙ্গে আরও দুই ক্রিকেটার লেন্ডল সিমন্স ও এভিন লুইসেরও নাম নেই।

বোর্ড কী বলছে
ওয়েস্ট ইন্ডিজের নামি এই ৩ টি-২০ ক্রিকেটারের নাম না থাকা নিয়ে ক্যারিবিয়ান বোর্ডের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে। যেখানে এই ৩ ক্রিকেটার নিজেরাই সফর থেকে নাম তুলে নিয়েছেন বলে জানানো হয়েছে। রাসেল-লুইসদের এই সিদ্ধান্তকে ক্যারিবিয়ান বোর্ডের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।

রাসেলকে নিয়ে কেন প্রশ্ন উঠছে
এরপর ক্রিকেটমহলের অনেকেরই প্রশ্ন, আইপিএলে ভালো না খেলতে পারার কারণেই কি দ্রে রাস নভেম্বরের টি-২০ সিরিজ থেকে নাম তুল নিলেন?

আইপিএল ২০২০-তে রাসেলের রান
আইপিএল ২০২০তে আন্দ্রে রাসেল ৮ ম্যাচে ৮৩ রান হাঁকিয়েছেন। ব্যাটিং গড় ১১ চেয়ে কিছু বেশি। সব মিলিয়ে আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ৫৯টি বল খেলেছেন রাসেল। সর্বোচ্চ সংগ্রহ মাত্র ২৪ রান। আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত রাসেলের ব্যাটে মাত্র ৬টি ছক্কা ও ৭টি চার এসেছে। সেখানেই গত মরসুমে রাসেলই ১৪ ম্যাচ খেলে ৫১০ রান হাঁকিয়েছিলেন। তার চেয়ে বড় কথা টুর্নামেন্টে সেবছর রাসেল সবচেয়ে বেশি ৫২টি ছক্কা হাঁকান। সেবছর রাসেল ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।












Click it and Unblock the Notifications