আইপিএলের ফাইনাল হবে মুম্বইয়েই, দুটি বড় সংযোজন এবারের সংষ্করণে

আইপিএলের ফাইনাল হবে মুম্বইয়েই, দুটি বড় সংযোজন এবারের সংষ্করণে

আইপিএলের ২০২০ সালের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে মুম্বইয়ে। প্রথমে শোনা গিয়েছিল আমেদাবাদের নাম। তবে এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাইনাল হবে মুম্বইয়ে। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা নয় রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটা থেকেই।

আইপিএলের ফাইনাল হবে মুম্বইয়েই, দুটি বড় সংযোজন এবারের সংষ্করণে

সৌরভ জানিয়েছেন, ফাইনাল মুম্বইয়ে হচ্ছে, আমেদাবাদে নয়। ম্যাচের সময় আটটার বদলে সন্ধ্যা সাড়ে সাতটা করা নিয়ে আলোচনা হয়েছিল। তবে তা হচ্ছে না। ম্যাচ শুরু হবে রাত আটটাতেই।

এবারের আইপিএলে কনকাশন সাবস্টিটিউট ও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেখা যাবে। এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল শুরুর আগে মার্চ মাসের ২৯ তারিখ আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের সঙ্গে নিয়ে বিসিসিআইয়ের তরফে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। এমনটা এদিন বোর্ড সূত্রে জানা গিয়েছে।

এছাড়া এক প্রশ্নের উত্তরে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড়ের সঙ্গে পরিকাঠামো নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। এবং আগামিদিনে ভারতীয় ক্রিকেট বোর্ড সেগুলি রূপায়নের চেষ্টা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+