আইপিএল ২০২০: ফিঞ্চ-কামিন্স, বিরাট-নারিন,পড়িক্কল-মাভি, আর কোন কোন লড়াই দেখবেন

আইপিএল ২০২০: ফিঞ্চ-কামিন্স, বিরাট-নারিন,পড়িক্কল-মাভি, আর কোন কোন লড়াই দেখবেন

আইপিএল ২০২০তে কেকেআর বনাম আরসিবি মহারণে একের পর এক জমজমাট লড়াই। ব্যাটে অ্যারন ফিঞ্চ বনাম বলে প্যাট কামিন্স থেকে, বিরাট বনাম নারিন! আজ মরুশহর শারজাতে কোন কোন মহারণ আকর্ষণের কেন্দ্রে দেখে নেওয়া যাক।

ফিঞ্চ বনাম কামিন্স

ফিঞ্চ বনাম কামিন্স

শারজার ছোট মাঠে এবছর প্রচুর রান হচ্ছে। সেক্ষেত্রে আজ আরসিবির অজি ওপেনার অ্যারন ফিঞ্চ বনাম কেকেআরের অজি পেসার প্যাট কামিন্সের ডুয়েল দেখার অপেক্ষায় আইপিএল জনতা। এর আগে স্বদেশীয় স্টিভ স্মিথের বিরুদ্ধে সফল হয়েছেন কামিন্স। এবার জাতীয় দলে সীমিত ওভারের অধিনায়কের উইকেট কামিন্স নিতে পারেন কিনা,সেটাই এখন দেখার।

বিরাট বনাম নারিন

বিরাট বনাম নারিন

গত বছর বিরাট কোহলি কেকেআরের বিরুদ্ধে দুই ম্যাচে বিধ্বংসী খেলেছিলেন। চিন্নাস্বামীতে ৪৯ বলে ৮৪ রান ও ইডেনে ৫৮ বলে ১০০ করেছিলেন বিরাট। এদিন তাঁকে থামানোর জন্য নারিনের দিকে তাকিয়ে থাকবে কেকেআর।

দেবদূত পড়িক্কল বনাম মাভি

দেবদূত পড়িক্কল বনাম মাভি

আইপিএলে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে পথ চলা শুরু। ৬ ম্যাচ শেষে নামের পাশে ২১১ রান। আইপিএলে এবছর প্রথম চার ইনিংসের ৩টিতে হাফ সেঞ্চুরি রয়েছে। একদিকে আরসিবির তরুণ পড়িক্কল অন্যদিকে কেকেআরের তরুণ মাভির মধ্য়ে লড়াই কেমন জমে দেখার।

চাহাল বনাম মর্গ্যান

চাহাল বনাম মর্গ্যান

আইপিএলে স্পিনারদের মধ্য়ে এবছর দারুণ খেলছেন চাহাল। কেকেআর মর্গ্যান-রাসেলদের বিরুদ্ধে এদিন বল হাতে স্পিনভেল্কিতে জ্বলে উঠতে চাইবেন চাহাল। ৬ ম্যাচে এবছর আইপিএলে এখন তাঁর সংগ্রহ ৬ উইকেট।

রাসেল বনাম ক্রিস মরিস

রাসেল বনাম ক্রিস মরিস

আইপিএল ২০২০তে শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দলে ফিরেছেন মরিস। দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার সিএসকের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছেন। এদিন আন্দ্রে রাসেল খেললে তাঁর বিরুদ্ধে মরিস কী পরিকল্পনা নেন দেখার। চেন্নাই ম্যাচে মরিস ১৯ রানে ৩ উইকেট নেন। প্রসঙ্গত গত বছর চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে আন্দ্রে রাসেল ১৩ বলে ৪৮ রানের (১টি চার ও ৭টি ছক্কা) বিধ্বংসী ইনিংস খেলেন। ইডেনে ফিরতি ম্যাচে ২৫ বলে ৬৫ রান হাঁকান(২টি চার ও ৯টি ছক্কা)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+