জানেন কি আইপিএলের ইতিহাসে এখনও ফাইনাল খেলেনি কোন দল? ১২ বার অধিনায়ক বদল কোন টিমে

জানেন কি আইপিএলের ইতিহাসে এখনও ফাইনাল খেলেনি কোন দল? ১২ বার অধিনায়ক বদল কোন টিমে

মাঝপথে আইপিএল ২০২০। সোমবার শারজায় কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএল মাঝ মরসুমে এসে দাঁড়াল। আজ চেন্নাই বনাম সানরাইজার্স ম্যাচ দিয়ে আইপিএলের ফিরতি ম্যাচগুলির খেলা শুরু হবে। একনজরে আইপিএলের ৮ ফ্র্যাঞ্চাইজির বিশেষ কিছু নজির দেখে নেওয়া যাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আইপিএলে রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর এমন একটি ফ্র্যাঞ্চাইজি যারা লিগের ইতিহাসে সবেচেয়ে বেশি ও সবচেয়ে কম রান করেছে। ২০১৩ সালে আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৬৪ রান হাঁকিয়েছে আরসিবি। এই ম্যাচে ক্রিস গেইল আরসিবির হয়ে ওপেন করতে নেমে পুনে ওয়ারিয়ার্স দলের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠে ছেড়েছিলেন। আবার এই দলই ২০১৭ সালে কেকেআরের বিরুদ্ধে ৪৯ রানে অলআউট হয়েছিল। যা এখনও আইপিএলের ইতিহাসে সবনিম্ম দলগত স্কোর।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল। ২বছরের নির্বাসন বাদ দিলে এখনও পর্যন্ত আইপিএলে ১০টি মরসুম খেলেছে চেন্নাই। ১০ মরসুমেই চেন্নাই ১০ বার আইপিএল প্লে-অফস খেলেছে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে এক মাত্র ফ্র্যাঞ্চাইজি যারা সবচেয়ে বেশি বার চারবার ট্রফি জিতেছে। রোহিত শর্মার অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার অধিনায়ক বদল করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে এখনও পর্যন্ত প্রীতি জিন্টার দল ১২ বার অধিনায়ক বদল করেছে। চলতি মরসুমে লোকেশ রাহুলের অধিনায়কত্বে ৭ ম্যাচে ১টিতে জিতে কিংস ইলেভেন পাঞ্জাব পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের ইতিহাসে টানা ম্যাচ জেতার রেকর্ড রয়েছে কেকেআরের। ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে কলকাতার দল টানা ১০টি ম্যাচ জিতেছিল।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

আইপিএলে দিল্লি ক্যাপিটালস একমাত্র দল যারা এখনও ফাইনাল খেলেনি। আইপিএলে ১২ বার খেললেও আজও ফাইনালে টিকিট অধরা দিল্লির।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে প্রথম উইকেটে সর্বোচ্চ ১৮৫ রানের পার্টনারশিপ সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো জুটির ঝুলিতে রয়েছে। ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে দুই ক্রিকেটার আইপিএলে এই রেকর্ড গড়েন।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড রাজস্থানের। আইপিএল ২০২০তে শারজায় পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৩ বল বাকি থাকতে রাজস্থান ২২৬ রান হাঁকিয়ে জয়ী হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+