আইপিএল ২০২০: ফের চোট, কোটি টাকার লিগ থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার

আইপিএল ২০২০: ফের চোট, কোটি টাকার লিগ থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার

আইপিএল ২০২০ যত বিজনেস এণ্ডে এগেচ্ছে ততই যেন চোট আঘাতে জর্জড়িত দিল্লি ক্যাপিটালস দল। লিগে শুরু থেকে দারুণ খেলছে দিল্লি। প্রথম চারে থাকার দারুণ আশা রয়ছে। তবে দলে চোট আঘাতের ধাক্কা যেন এখন দিল্লি শিবিরে নিয়মিত খবর। এবার চোটের কারণে ছিটকে গেলেন দিল্লির অভিজ্ঞ এক ক্রিকেটার।

কার চোট

কার চোট

চোটের কারণে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। ভারতীয় এই পেসার চলতি বছরের শুরু থেকেই চোটে জর্জড়িত। দলের সূত্রে জানানো হয়েছে ৭ অক্টোবর শিবিরে বোলিং করার সময় ইশান্ত বাঁদিকের পাঁজরায় যন্ত্রণা অনুভব করলে পরে তাঁর মাসল ছিঁড়েছে বলে পরীক্ষায় জানা যায়।

চোট সারিয়ে ক্রিকেটে ফিরে ফের ছিটকে গেলেন ইশান্ত

চোট সারিয়ে ক্রিকেটে ফিরে ফের ছিটকে গেলেন ইশান্ত

চোট সারিয়ে আইপিএল দিয়েই ক্রিকেটে ফিরেছিলেন ইশান্ত। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগে তাঁর গোড়ালির চোট ইশান্তকে সিরিজের জন্যে অনিশ্চিত করে দিয়েছিল। পরে তিনি ফিট হয়ে সিরিজে একটি ম্যাচ খেলে ফের চোটের কবলে পড়েন।এবার অবশ্য গোড়ালির চোট নয়, বুকের পাঁজরে চোট পেয়ে আইপএল থেকে ছিটকে গেলেন ইশান্ত।

একই দিন দিল্লি শিবিরে ছিটকে গেলেন দুই ক্রিকেটার

একই দিন দিল্লি শিবিরে ছিটকে গেলেন দুই ক্রিকেটার

ইশান্তের চোট দিল্লি ক্যাপিটালস শিবিরে চার নম্বর চোট। এর আগে দলের মারকাটারি কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ চোট পেয়েছেন। যেকারণে রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে পন্থ খেলতে পারেননি।

পন্থ কত সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন

পন্থ কত সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন

দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন ঋষভের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যেকারণে পন্থ আইপিএল ২০২০ থেকে প্রায় ১ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে পন্থ হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাঁর পরিবর্তে রবিবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি দিল্লির হয়ে কিপিং করেন।

চোটের কারণে ছিটকে গিয়েছেন দিল্লির আরও এক ক্রিকেটার

চোটের কারণে ছিটকে গিয়েছেন দিল্লির আরও এক ক্রিকেটার

আইপিএল ২০২০তে শুরুর দিকের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে বড় চোট পান। যদিও সেই চোট সারিয়ে দলে ফিরে ভালো বোলিং করছেন অশ্বিন। অশ্বিন ফিরলে এরপর কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দলের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আঙুলে চোট পান। চোট গুরুতর হওয়ার কারণে আইপিএল ২০২০ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+