আইপিএল ২০২০ : কেকেআরকে এগিয়ে রাখতে কার্তিকের আত্মত্যাগের প্রশংসায় মর্গ্যান

আইপিএল ২০২০ : কেকেআরকে এগিয়ে রাখতে কার্তিকের আত্মত্যাগের প্রশংসায় মর্গ্যান

আইপিএল ২০২০-তে এই প্রথমবার টস করতে নামলেন ইয়ন মর্গ্যান। কারণ দীনেশ কার্তিকের পরিবর্তে ইংল্যান্ড অধিনায়ককে নেতা বেছেছে কলকাতা নাইট রাইডার্স। শুরুটা করলেন জয় দিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ইয়ন মর্গ্যান। তা বলে প্রাক্তন অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি ইংল্যান্ডের নেতা।

আইপিএল ২০২০ : কেকেআরকে এগিয়ে রাখতে কার্তিকের আত্মত্যাগের প্রশংসায় মর্গ্যান

দীনেশ কার্তিকের নেতৃত্বে আইপিএলে সাতটি ম্যাচ খেলে কেকেআর। চারটি ম্যাচে জয় হাসিল করে শাহরুখ খান শিবির। তা সত্ত্বেও নেতা কার্তিকের বেশকিছু সিদ্ধান্ত এবং বিবেচনা নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলস্বরূপ কার্তিকের ঘাড় থেকে কেকেআরের নেতৃত্বের ভার সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে দলের নতুন নেতা নির্বাচন করা হয়। চলতি আইপিএলে এই প্রথমবার টস করতে নামেন মর্গ্যান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জেতেনও কেকেআরের নতুন নেতা।

শুক্রবার টসে জিতে ইয়ন মর্গ্যান বলেন যে তিনি কেকেআরের অধিনায়ক হয়ে বেশ খুশি। দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য বলেও জানালেন ইংল্যান্ড ক্রিকেটার। সেই সঙ্গে কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের প্রশংসা করতে ভোলেননি নতুন নেতা। দলকে এগিয়ে রাখতে কার্তিকের আত্মত্যাগ অনবদ্য বলে জানিয়েছেন মর্গ্যান।

অধিনায়কত্ব ছাড়লেও কেকেআরের দীনেশ কার্তিকের গুরুত্ব যে এতটুকপ কমেনি, তা বোঝাই যাচ্ছে। শুক্রবার ম্যাচ শুরুর আগে প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথা বলতে দেখা যায় কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। মাঠে কার্তিক ও মর্গ্যানের যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+