আইপিএল শুরুর আগে করোনা সাবধানতা মেনেই হবে বিরাট-ধোনি-রোহিতদের ডোপ পরীক্ষা
আইপিএল শুরুর আগে করোনা সাবধানতা মেনেই হবে বিরাট-ধোনি-রোহিতদের ডোপ পরীক্ষা
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। করোনা সংকটের কারণে এবার আরব আমিরশাহিতে হবে মেগা লিগ। আর এবারই প্রথম নাডা আইপিএলের ক্রিকটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে।
ভারতের ন্যাশানাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) ও আরব আমিরশাহির ন্যাশানাল অ্যান্টি-ডোপিং কমিটি (নাডো) যৌথভাবে খেলোয়াড়দের ডোপ টেস্ট করবে। সেই নিয়ে নাডা ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে ফেলল।

পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন
জানা গিয়েছে নাডা আরব আমিরশাহীতে পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে। আমিরশাহীর তিন শহর, দুবাই, আবুধাবি ও শারজাতে এবছর আইপিএল হবে। এই তিন জায়গা ছাড়াও আরও দুই জায়গায় নাডার ডোপ কন্ট্রোল স্টেশন বসতে চলেছে।

ক্রিকেটারদের নমুনা সংগ্রহ
নাডার পক্ষ থেকে জানা গিয়েছে আইপিএল চলাকালীন ৫০জন খেলোয়াড়ের স্যাম্পেল নেওয়া হবে। যার মধ্যে রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করা হবে।

বিরাট-ধোনিদের ডোপ পরীক্ষা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই লড়াইয়ে আগে ও টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেট তারকা যেমন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদেরও ডোপ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

করোনা সাবধানতা মেনেই হবে ডোপ পরীক্ষা
নাডার ডোপ কন্ট্রোলিং অফিসারদের নিয়ে তৈরি তিনটি দল আমিরশাহী পৌঁছে কোয়ারেন্টাইনে থাকার পর ক্রিকেটারদের ডোপিং পরীক্ষা শুরু করবে। করোনা পরিস্থিতিতে নো কন্ট্যাক্ট পদ্ধতিতে টেস্টিং হবে বলে জানা গিয়েছে। এই প্রথম আইপিএলে ডোপ টেস্ট করতে চলেছে নাডা।












Click it and Unblock the Notifications