আইপিএল ২০২০ ফাইনাল: বেগুনি টুপি অধরাই থেকে গেল জসপ্রীত বুমরাহের

আইপিএল ২০২০ ফাইনাল: বেগুনি টুপি অধরাই থেকে গেল জসপ্রীত বুমরাহের

দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে ফাইনাল জিতে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে মুম্বইয়ের টার্গেট ১৫৭ রান। ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত বোলিং ট্রেন্ট বোল্টের। যার সুবাদে মেগা ফাইনালে দিল্লি শক্তিশালী ব্যাটিংকে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে বেঁধে রাখল অভিজ্ঞ মুম্বই।

আইপিএল ২০২০ ফাইনাল: বেগুনী টুপি অধরাই থেকে গেল জসপ্রীত বুমরাহের

ম্যাচের প্রথম বলেই মুম্বইয়ের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট, মার্কাস স্টোইনিসকে ০ রানে সাজঘরে ফেরান। ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচে তাঁর সংগ্রহ মোট ৩ উইকেট। অজিঙ্ক রাহানে ও সিমরন হেটমায়েরকে আউট করেন বোল্ট। তাঁকে যোগ্য সংগত দিলেন বুমরাহ-কুল্টারনাইল।

অজি পেসার কুল্টারনাইল এদিন ২৯ রান খরচে ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেলকে আউট করেন। তবে এদিন বেগুনী টুপি জয়ের সুযোগ হারালেন জসপ্রীত বুমরাহ। আইপিএল ২০২০তে ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে বেগুনী টুপির মালিক দিল্লির কাগিসো রাবাদার ২৯ উইকেট থেকে দুটি উইকেটে পিছিয়ে ছিলেন বুমরাহ।

এদিন ফাইনালে ৪ ওভারে ২৮ রান খরচে নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পেলেন না। যেকারণে আইপিএল ২০২০ মরসুমে বেগুনি টুপি অধরাই থেকে গেল জসপ্রীত বুমরাহের। ১৩ তম আইপিএলের উইকেট শিকারীদের তালিকায় ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রইলেন ভারতীয় পেসার।

প্রসঙ্গত এবছর দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। এটাই আইপিএলে কেরিয়ারে ভারতীয় পেসারের সেরা বোলিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+