আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া

আইপিএল ২০২০ : মুম্বই বনাম বেঙ্গালুরু, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ রিপোর্ট ও আবহাওয়া

বুধবার সন্ধ্যায় একদিকে যেমন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব, তেমনই দুই দলে কোন কোন ক্রিকেটার খেলবেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। বিশেষ করে আনফিট রোহিত শর্মা এই ম্যাচে খেলবেন কিনা, তা জানতেও মুখিয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। আবুধাবিতে আবহাওয়া কেমন থাকবে এবং পিচ কেমন হবে, তাও দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

আনফিট অধিনায়ক রোহিত শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও মাঠে অনুপস্থিত থাকতে পারেন। ফলে দল অপরিবর্তিত রাখবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচ হারলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম একাদশ অপরিবর্তিত রাখতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), মইন আলি, গুরকিরত সিং মান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

আবুধাবির আবহাওয়া

আবুধাবির আবহাওয়া

আবুধাবিতে রাতের দিকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে শুরু করেছে। বুধবার সেখানে তাপামাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হলেও রাতের দিকে শিশির পড়ে মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কিউরেটর। এই পিচে স্লো বোলাররা সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+