আইপিএল ২০২০ ফাইনালের প্রথম বলেই কোন ইতিহাস তৈরি হল জেনে নিন

আইপিএল ২০২০ ফাইনালের প্রথম বলেই ইতিহাস, টুর্নামেন্টের ফাইনালে এই প্রথমবার প্রথম বলে উইকেটের পতন হল, এর আগে ম্যাচের তৃতীয় বলে উইকেট পতনের নজির ছিল,

আইপিএল ২০২০-র ফাইনালে প্রথম বলেই তৈরি হল ইতিহাস। ফাইনালের প্রথম বলেই ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অসাধারণ বোলিংয়ে ম্যাচের প্রথম বলে ভিতরে আসা ডেলিভারিতে মার্কাস স্টোইনিসকে উইকেটকিপার ডি'ককের হাতে জমা করান ট্রেন্ট বোল্ট। ম্যাচের প্রথম বল খেলে ০ রানে স্টোইনিস সাজঘরে ফেরেন। যে বোল্ট কুচকির চোটের জন্য ফাইনাল খেলতে পারবেন কিনা, সেই নিয়ে সন্দেহ ছিল, তিনিই আজ ফাইনালে ইতিহাস লিখলেন।

আইপিএল ২০২০ ফাইনালের প্রথম বলেই কোন ইতিহাস তৈরি হল জেনে নিন

প্রসঙ্গত আইপিএল ফাইনালের ইতিহাসে এই প্রথমবার ম্যাচের প্রথম বলে উইকেটের পতন হল। অতীতে ১২ বারের আইপিএল ফাইনালে এই ঘটনা ঘটেনি।

এর আগে ২০০৯ জোহানেসবার্গ আইপিএলে ম্যাচের তৃতীয় বলে উইকেটের পতন হয়েছিল। ডেকান চার্জার্স বনাম আরসিবি ফাইনাল ম্যাচে, তৃতীয় বলে কুম্বলের বিরুদ্ধে অ্যাডাম গিলক্রিস্ট ০ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন।

এরপর ম্যাচের চতুর্থ বলে উইকেটের পতনের নজির রয়েছে। ২০১৩ আইপিএলে মুম্বই বনাম চেন্নাই ম্যাচে মুম্বইয়ের ডোয়েন স্মিথ,মোহিত শর্মার ডেলিভারিতে ৪ রান করে আউট হয়েছিলেন।

এরপর ম্যাচের পঞ্চম বলে উইকেটের পতনের নজির রয়েছে। ২০১৫ আইপিএল ফাইনালে মুম্বইয়ের হয়ে পার্থিব প্যাটেল ম্যাচের পঞ্চম বলে ০ রানে রান আউট হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+