আইপিএলে ৪৫০ বাউন্ডারি হাঁকিয়ে এলিট ক্লাবে প্রবেশ মুম্বই অধিনায়ক রোহিতের
আইপিএলে ৪৫০ চার হাঁকিয়ে এলিট ক্লাবে প্রবেশ মুম্বই অধিনায়ক রোহিতের
আইপিএলে অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। টুর্নামেন্টের আরও এক এলিট ক্লাবে প্রবেশ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এবার চার হাঁকিয়ে রেকর্ড গড়লেন হিটম্যান।

আইপিএলে ৪৫০টি চার হাঁকালেন রোহিত শর্মা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই নজির গড়েছেন হিটম্যান। টুর্নামেন্টে সর্বাধিক বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আপাতত ৪৫১টি চার মেরে থামলেন রোহিত শর্মা। তাঁর উইকেট নিলেন কেকেআরের তরুণ ফাস্ট বোলার শিবম মাভি।
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। ব্যাটিং ব্যর্থতার জেরে নির্ধারত ২০ ওভারে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি শাহরুখ খানের দল। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক।
এই ম্যাচ খেলার সময়ই আইপিএলে ৪৫০টি চার মারলেন রোহিত শর্মা। ঢুকে পড়লেন এলিট ক্লাবে। যে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৪৯টি চার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৪৯৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে সুরেশ রায়না ও গৌতম গম্ভীর। ৪৯৩ ও ৪৯১টি চার মেরেছেন দুই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। পঞ্চম স্থানে থাকা ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৪৮০টি চার।












Click it and Unblock the Notifications